Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

আইপিএল পরিসংখ্যানে কে এগিয়ে সাকিব নাকি মরগান?

নিউজডেস্ক September 27, 2021

এফএনএস স্পোর্টস: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুবাই পর্ব শুরু হয়ে গেছে, কলকাতা নাইট রাইডার্স খেলে ফেলেছে তিনটি ম্যাচও। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা সাকিবের জায়গা হয়নি একটি ম্যাচেও। সাকিবের একাদশে জায়গা না পাওয়ার জন্য মরগানকে দায়ী করছেন ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীরা। আইপিএলে কোনো দলের একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি (অভারতীয়) খেলতে পারেন। গত কয়েক ম্যাচে বিদেশি কোটায় কলকাতা দলে খেলছেন এউইন মরগান, আন্দ্রে রাসেল, লোকি ফার্গুসন ও সুনীল নারিন। তবে মরগান ছাড়া বাকি তিনজনই ভালো করছেন। মরগান কলকাতার অধিনায়ক বলেই একাদশে জায়গা পাচ্ছেন। তা না হলে হয়তো মরগানের জায়গায় বিদেশি কোটায় সাকিবই খেলতেন। বিদেশি কোটায় মরগানের বদলে কলকাতা একাদশে সাকিবের জায়গা পাওয়াটার কথাটা যুক্তিসঙ্গতই বটে। অন্তত পরিসংখ্যান সেই কথাই বলেছে। আইপিএলে মরগান এ পর্যন্ত ৭৬ ম্যাচ খেলেছেন। ৬৮ ম্যাচে ব্যাটিং করে মোট ১৩৭৯ রান করেছেন তিনি। অন্যদিকে, ৬৬ ম্যাচ খেললেও সাকিব ব্যাটিং পেয়েছেন মাত্র ৪৯টিতে। সেখানে রান করেছেন ৭৮৪। ৬৮বার ব্যাটিং করা মরগানের (১০) চেয়ে বেশিবার অপরাজিত থেকেছেন ৪৯বার ব্যাটিং করা সাকিব (১১)। স্পেশালিস্ট ব্যাটসম্যান হয়ে খেলা মরগানের ব্যাটিং গড় ২৩.৭৮। অন্যদিকে, অলরাউন্ডার হয়ে খেলা সাকিবের ব্যাটিং গড় মরগানের কাছাকাছিই, ২০.৬৩। টি-টোয়েন্টি হলো মারকাটারি ক্রিকেটের খেলা। সেখানে বোলারদের ওপর চড়াও হওয়াই ব্যাটসম্যানদের কাজ। তাই ব্যাটিংয়ে স্ট্রাইক রেট যার যত বেশি একাদশে তার গুরুত্বও তত বেশি হয়ে থাকে। স্ট্রাইক রেটের দিক দিয়ে মরগানের চেয়ে কিছুটা এগিয়েই আছেন সাকিব। আইপিএলে সাকিবের স্ট্রাইক রেট ১২৪.৮৪। অন্যদিকে, মরগানের স্ট্রাইক রেট ১২৪.১২। টপ অর্ডারে ব্যাটিং করা মরগানের সর্বোচ্চ ইনিংস ৬৮, আর বেশির ভাগ সময়ে নিচের দিকে ব্যাট করা সাকিবের সর্বোচ্চ ৬৬। ব্যাটিং পরিসংখ্যানে দুজনের প্রায় সমান সমান থাকলেও সাকিবকে অনেক এগিয়ে রাখছে তার বোলিং। ৬৬ ম্যাচে সাকিব শিকার করেছেন ৬১টি উইকেট। আর মরগান কখনো বোলিং করেননি। তাই মরগান নয়, কলকাতার একাদশে সাকিবেরই সুযোগ পাওয়া কথা। তবে অধিনায়ক হওয়ায় আপাতত ‘অটো চয়েস’ হিসেবেই খেলছেন ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগান। সূত্র : ক্রিকবাজ

Continue Reading

Previous: সাদা পোশাককে বিদায় জানালেন মঈন আলী
Next: শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয়

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

687679
Users Today : 6847
This Month : 93959
This Year : 659115
Total Users : 687679
Views Today : 31021
Total views : 2765134

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.