Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

দেশব্যাপী তান্ডব সরকারের গভীর চক্রান্তের অংশ: ফখরুল

নিউজডেস্ক October 20, 2021

আলো ডেস্ক : কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী যে তান্ডব শুরু হয়েছে তা সরকারের গভীর চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, সমাজে নৈরাজ্য তৈরি করে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার। দেশের মানুষের জানমালের নিরাপত্তা এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দলের সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারি দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে আইনের শাসন, নাগরিক অধিকার, বাক স্বাধীনতা তথা গণতন্ত্র উচ্ছেদ করতে সকল শক্তি প্রয়োগ করে আসছে। অথচ সম্প্রতি কুমিল্লার ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে সরকার সম্পূর্ণরুপে উদাসীন ছিল। তিনি বলেন, সকলেই জানে সরকারের ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের জন্য দেশের সংখ্যালঘু সম্প্রদায় এখন ভয়-ভীতি ও শঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন। কুমিল্লার ঘটনার রেশ ধরে চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, রংপুর, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দিবালোকের মতো পরিষ্কার যে, আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা ও তাদের চোখের সামনেই এধরনের অরাজক ঘটনা সংঘটিত হয়েছে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা নজিরবিহীন। মির্জা ফখরুল বলেন, এখন উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতির সাথে বিএনপি নেতাকর্মীদেরকে জড়িত করতে সরকার চক্রান্তমূলক নীলনকশা বাস্তবায়ন করছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে পাইকারি হারে গ্রেপ্তার করছে।  নোয়াখালীতে সংঘটিত ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, চৌমুহনী সরকারি কলেজের সাবেক জিএস নিজামুদ্দিন রুবেল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবদুল বাতেন সুজন, চৌমুহনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদ সুমন, হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন আলী, স্বেচ্ছাসেবক দলের আকরাম হোসেন, মোহাম্মদ আলী, সম্পদ হাওলাদার রাজু, যুবদল নেতা কামরুজ্জামান ও রফিকসহ অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে সূবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন সুমন, হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমিরসহ ৬০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিএনপি নেতা মজিবুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার ও তাদের নামে মিথ্যা মামলা দায়েরে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।

Continue Reading

Previous: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৫১ ডেঙ্গুরোগী
Next: একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়: শিক্ষামন্ত্রী

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.