Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

নতুন উদ্যোক্তাদের নতুন নতুন ধারণা নিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

নিউজডেস্ক January 19, 2023

তথ্যবিবরণী
বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি বলেছেন, এসএমই খাতে যারা নতুন উদ্যোক্তা হবেন তাদের নতুন নতুন ধারণা নিয়ে আসতে হবে। একই জিনিস যদি আমরা অন্যের দেখাদেখি করি সেটা কিন্তু সুপার হিট নাও হতে পারে। অতএব ভালো চলতে হলে, ভালো করতে হলে মান ভালো করতে হবে। তাহলেই কিন্তু সেই প্রডাক্ট বাজারে চলবে।

গতকাল বুধবার (১৮ জানুয়ারি) ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের আয়োজনে নগর ভবনের গ্রীন প্লাজায় বিভাগীয় এসএমই পণ্যমেলা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নতুন উদ্যোক্তাদের সফল হওয়ার পরামর্শ দিতে গিয়ে বিভাগীয় কমিশনার বলেন, আমরা যেন ভাবতে পারি, বুঝতে পারি এবং নিজের সীমানা যেন অতিক্রম করতে পারি তাহলেই কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবো।

এসএমই পণ্য মেলার মেয়াদ ১৫-২০ দিন করার এক প্রস্তাবের বিষয়ে জি এস এম জাফরউল্লাহ্ বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে হলে এই মেলার জৌলুস হারিয়ে যাবে।

এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সালাহ উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মাসুদুর রহমান রিংকু এবং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, যে কোন ক্ষুদ্র উদ্যোগ এক সময় বৃহৎ আকারে আত্মপ্রকাশ করে।

এসএমই ফাউন্ডেশন বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় এই ধরনের মেলার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে এবং এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করছে ও তাদের উৎপাদিত পণ্য সারা দেশের মানুষের কাছে পৌছে দিচ্ছে। এটা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।

বক্তাগণ আরও বলেন, হয়তো ভৌগলিক কারণে রাজশাহীতে বড় শিল্প প্রতিষ্ঠানের তেমন একটা সুযোগ নেই কিন্তু এখানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যাপক সম্ভবনা রয়েছে। নতুন প্রজন্ম যদি ডিজিটাল উদ্ভাবনী ধারণাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারে তাহলে এই ধরনের মেলা সার্থক হবে।

Continue Reading

Previous: রাজশাহীতে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন র‍্যাব-৫
Next: রাজশাহীতে এ্যাডভোকেট আবু রায়হান মাসুদের শীতবস্ত্র বিতরণ

Related Stories

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

680138
Users Today : 4822
This Month : 86418
This Year : 651574
Total Users : 680138
Views Today : 26458
Total views : 2727397

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.