Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ই-অরেঞ্জের সোহেল রানার পালানোর বিষয়ে ‘জানে না’ ঢাকার পুলিশ

নিউজডেস্ক January 23, 2023

আলো ডেস্ক: ই-কমার্স কোম্পানি ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক বনানী থানার সাবেক পরিদর্শক সোহেল রানা ভারতে জামিন পেয়ে পালিয়েছেন বলে খবর এলেও ‘আনুষ্ঠানিকভাবে’ এখনও কিছু জানে না বাংলাদেশের পুলিশ। পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মনজুর রহমান গতকাল রোববার বলেন, “বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে সোহেল পালিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে কলকাতা প্রতিনিধির বরাত দিয়ে সংবাদটি প্রকাশিত হয়েছে। এরপর বাংলাদেশের সাংবাদিকরা বিষয়টি পুলিশকে জানিয়েছে। তবে অফিসিয়াল চ্যানেলে কোনো তথ্য আদান-প্রদান হয়নি।“ রোবাবার ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যমে আসা খবরে বলা হয়, থানায় নিয়মতি হাজিরা দেওয়াসহ দুই শর্তে গত ৮ ডিসেম্বর সোহেল রানাকে জামিন দেয় ভারতের একটি আদালত। তবে জামিনের পর থেকেই তিনি পলাতক।

সোহেলের পালিয়ে যাওয়ার বিষয়েও কোনো তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই জানিয়ে মনজুর বলেন, “ভারত থেকে কীভাবে পালিয়ে গেল সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। ভারত থেকে বাংলাদেশ পুলিশকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি।“ এ বিষয়ে পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে- এমন প্রশ্নে এই পুলিশ কর্মকর্তা বলেন, “তিনি যেহেতু ভারতে আছেন, তাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে আসার যে কার্যক্রম সেটা আমরা করছি। “সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরের দিকে তাদের (ভারতীয় কর্তৃপক্ষকে) চিঠি দেওয়া হয়েছিল। তারও কোনো সাড়া পাওয়া যায়নি। মানে তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বরেই শেষ যোগাযোগ হয়েছে।” অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত বছরের ২৩ ফেব্রæয়ারি কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সাজা ঘোষণা করা হয় সোহেল রানার।

এরপর থেকে তিনি কলকাতার প্রেসিডেন্সি কারাগারে ছিলেন। কিন্তু জেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বছরের ডিসেম্বরে জামিনের আবেদন করেন সোহেল। পরে কোচবিহারের মেখলিগঞ্জ থানায় প্রতি সপ্তাহে হাজিরা এবং থানা এলাকার বাইরে যাওয়া না যাওয়ার শর্তে গত ৮ ডিসেম্বর তার জামিন মঞ্জুর করে ভারতের আদালত। জামিন পেয়েই সোহেল রানা লাপাত্তা হয়ে গেছেন বলে কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমারের বরাতে খবর দিয়েছে বাংলাদেশের সমকাল। টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগে গ্রাহকের অর্থ আত্মসাতের দায়ে দেশের যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে, তার মধ্যে একটি ই-অরেঞ্জ।

৮৮ লাখ ৯৪ হাজার টাকার প্রতারণার অভিযোগ এনে ২০২১ সালে ২ সেপ্টেম্বর ১৭ জনের পক্ষে ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রথম মামলাটি করেন মো. রাসেল নামের এক গ্রাহক। এরপর ৭৬ লাখ ৪১ হাজার টাকার প্রতারণার অভিযোগে ৭ সেপ্টেম্বর ১০ জনের পক্ষে দ্বিতীয় মামলাটি করেন ইসতিয়াক হোসেন টিটু। দুই মামলাতেই ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) আমান উল্লাহ পুলিশ পরিদর্শক সোহেল রানাসহ ১০ জনকে আসামি করা হয়।

এরপর ৪ সেপ্টেম্বর সোহেল রানা ভারত-নেপাল সীমান্তে বিএসএফের হাতে গ্রেপ্তার হওয়ার খবর আসে ভারতের সংবাদমাধ্যমে। পরে দেশটির পুলিশও তা নিশ্চিত করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেদেশে তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর সোহেল রানার ভারতের কারাগারে আটক থাকার খবর আসে। সোহেল রানা ২০০৩ সালে পুলিশে এসআই হিসেবে যোগ দেন। ওই বছরই আরও ২১ জনের সঙ্গে চাকরিচ্যুত হয়েছিলেন তিনি। তবে ২০০৮ সালে চাকরি ফিরে পান।এরপর ২০২১ সালের ৫ সেপ্টেম্বর সোহেল রানার সাময়িক বরখাস্তের আদেশ আসে বাহিনী থেকে।

Continue Reading

Previous: বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩
Next: বিএনপি অফিসে ‘ভাঙচুরের’ অভিযোগে মামলা নেয়নি আদালত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.