Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

বিএনপি অফিসে ‘ভাঙচুরের’ অভিযোগে মামলা নেয়নি আদালত

নিউজডেস্ক January 23, 2023

আলো ডেস্ক: নয়াপল্টনে সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার আবেদন করেছিলেন। মহানগর হকিম রাজেশ চৌধুরী বাদীর জবানবন্দি শুনে পরে দুপুরে আবেদনটি খারিজ করে দেন বলে জানান বাদীর অন্যতম আইনজীবী কালাম খান।

হারুন অর রশিদ ছাড়াও ঢাকা মহানরগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান, ডিবি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, রমনার যুগ্ম কমিশনার বিপ্লব কুমার দাস, যুগ্ম কমিশনার মেহেদী হাসান, অতিরিক্ত কমিশনার খ মহিদ উদ্দিন, যুগ্ম কমশিনার (অপরেশনস) বিপ্লব কুমার সরকার, মতিঝিলের উপকমিশনার হায়াতুল ইসলাম খান, মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রুহানি, আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় প্রকাশ্যে গুলি বর্ষণকারী আল আমিন ওরফে মাহিদুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনশ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছিল মামলা আরজিতে।

সেখানে বলা হয়, “গত ৭ ডিসেম্বরে সন্ধ্যা পৌনে ৬টা থেকে রাত ২টা পর্যন্ত আসামিরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনধিকার প্রবেশ করে অনিষ্ট সাধনের পাশাপাশি মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। লুটপাট সম্পাদনের মাধ্যমে তাÐব চালায়, অফিসের নিচতলার প্রধান প্রবেশ পথ থেকে ৬ তলা পর্যন্ত ডাকাতি করে। এ সময় অফিসের স্টাফ সহ আটকে রাখা নেতাকর্মীদের ব্যাপক মারপটি করে।ৃ বিএনপির পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বানচালের জন্য ঘটনার দিন উল্লিখিত সময়ে আসামিরা এ অপকর্ম করে।” আরজিতে সাক্ষী করা হয় বিএনপির ১৪ জনকে। ঘটনার সিসিটিভি ফুটেজসহ আলামত সংগ্রহে আদালতের পদক্ষেপ এবং হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী। ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তেজনার মধ্যে গতবছরের ৭ ডিসেম্বর বিএনপিকর্মীরা নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

সেখানে সংঘর্ষে আহতদের একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান এবং অনেকে আহত হন। পরে বিএনপি কার্যালয়ে ঢুকে তল্লাশি চালিয়ে কয়েকশ নেতাকর্মীকে আটক করে পুলিশ। চারদিন পুলিশের নিয়ন্ত্রণে থাকার পর ওই কার্যালয় খুলে দেওয়া হয় ১২ ডিসেম্বর। সেদিন কার্যালয়ে প্রবেশ করে বিএনপি নেতারা বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পুলিশের অভিযানের সময় কার্যালয়ের ভেতরে ভাঙচুর করা হয়েছে বলে সে সময় অভিযোগ করেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স সেদিন বলেন, কার্যালয়ের ভেতরে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কক্ষ, কেন্দ্রীয় দপ্তরের কক্ষ, কনফারেন্স হলসহ ছয় তলা পর্যন্ত বিভিন্ন অফিস কক্ষে ভাঙচুর করা হয়েছে।

ভবনের বিভিন্ন দপ্তরে কম্পিটারের সিপিইউ, ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার, মোবাইল ফোন, সিমসহ মোবাইল ফোন, নথিপত্র, দেয়ালঘড়িসহ টাকা পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেন, ৭ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ‘হামলা’ করে। বিএনপি কার্যালয় থেকে হাতবোমা ছোঁড়া হয়। “বিএনপির নাশকতার পরিকল্পনা ছিল। তবে তাদের কার্যালয়ের ভেতরে ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই।”

Continue Reading

Previous: ই-অরেঞ্জের সোহেল রানার পালানোর বিষয়ে ‘জানে না’ ঢাকার পুলিশ
Next: সংসদে নারী আসন: জামানত দ্বিগুণ করতে চায় ইসি

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.