Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পৃথিবী হোক শিশুদের নিরাপদ আশ্রয়

নিউজডেস্ক October 21, 2021

শেখ রাসেল দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই না, শিশুরা অকালে ঝরে যাক। আমরা চাই শিশুরা গড়ে উঠুক সুন্দর পরিবেশে, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে। বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই।’
প্রধানমন্ত্রীর কথাগুলো সুন্দর। তাঁর চাওয়াটা যদি বাস্তবায়িত হয় তাহলে ব্যাপারটা হবে আরও সুন্দর।
শান্তিময় পৃথিবীর অন্বেষণ মানব সভ্যতার আদি লক্ষ এবং নিঃস্বার্থ ভালবাসাই সেই লক্ষ্য পূরণের একমাত্র হাতিয়ার। শিশুরা সৃষ্টির জন্ম লগ্ন থেকে নিঃস্বার্থ ভালবাসার একমাত্র প্রতীক। তথাকথিত আধুনিক সভ্যতার জাঁতাকলে পিষ্ট এই নিঃস্বার্থ শিশুর পরিচয় আজ বিভক্তিময়। আজ তার একটি অংশ সমাজে বিবেচিত ‘পথ শিশু’। ‘পথ শিশুর সংজ্ঞায় বলা হয় সমাজে যারা সকল প্রকার সুবিধা বঞ্ছিত,রাস্তাই যাদের জীবন,ভিক্ষা করা যাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।এই ‘পথ শিশু’ উপাধি আমার নিকট খুব আপত্তিকর। আমরা কি কখনও সমাজের উঁচু শ্রেণীর শিশুদের যারা আধুনিক সকল সুবিধা প্রাপ্ত ,যারা ইট তক্তার তৈরী গৃহে বাস করে,তাদের কি আমরা ‘গৃহপালিত শিশু’ নামে ডাকি।এই কথার উত্তরে একটাই উত্তর ’অবশ্যই না’। তবে এই সকল সুবিধাবঞ্চিত শিশুদের কেন আমরা পথ শিশু নামে অভিহিত করব।
বাংলাদেশ পরিসংখ্যান অধিদপ্তরের এক জরিপে বলা হয়েছে, সারা দেশে ১০ লক্ষাধিক পথশিশু রয়েছে। এদের মধ্যে ৫ ভাগ পথশিশু অস্থায়ীভাবে বসবাস করে রাজধানীতে, বাকি ৯৫ ভাগ সারা দেশের বিভাগ ও জেলা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে।
পরিসংখ্যানে পথশিশুর সংখ্যা রাজধানীর পরের অবস্থানে আছে শিল্পনগরী টঙ্গী। এসব পথশিশুর বেশির ভাগই বিপজ্জনক হারে মাদক সেবনে আসক্ত হচ্ছে। একটি এনজিওর প্রতিবেদনে থেকে জানা যায়, পথশিশুদের ৮৫ ভাগই কোনো না কোনো মাদক সেবন করে। এ ছাড়া ধূমপান করে না এমন পথশিশু খুঁজে পাওয়া দুষ্কর। প্রথমে তারা ধূমপানে আসক্ত হয়ে পর্যায়ক্রমে গাঁজা থেকে শুরু করে সব ধরনের মাদকই স্পর্শ করে। প্রতিবেদনে বলা হয়, মাদকাসক্তির একপর্যায়ে শিশু-কিশোররা অপরাধীদের সাথেও যোগ দিচ্ছে। এতে বলা হয়, ৪৪ ভাগ পথশিশুর সাথে পুলিশের নিবিড় সম্পর্ক রয়েছে। যার ফলে তারা যেকোনো অপরাধ করতে ভয় পায় না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, শতকরা ৩৪ দশমিক ৮ ভাগ পথশিশু কোন একটি নির্দিষ্ট স্থানে বসবাস করে ১ থেকে ৬ মাস। ২৯ ভাগ পথশিশু স্থান পরিবর্তন করে আইন প্রয়োগকারী সংস্থার কারণে, আর ৩৩ ভাগ পাহারাদারদের কারণে।
আজকের শিশুরাই আগামী দিনের সম্পদ। তাদের মধ্যে সুপ্ত থাকে কবি, শিল্পী, সাহিত্যিক, বৈজ্ঞানিক, চিকিৎসক ইত্যাদি প্রতিভা। তাই পথশিশুদের সমাজের মূল¯্রােতে ফিরিয়ে এনে তাদেরকে সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদে পরিণত করতে সবার আগে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে। পথশিশুদের পুনর্বাসনেরর জন্য সেবামূলক কর্মসূচি আরও বাড়াতে হবে। বিশেষ করে ড্রপ-ইন সেন্টার (ডিআইসি), উন্মুক্ত পথশিশু স্কুল, শেল্টার, মনোসামাজিক কাউন্সেলিং এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি। পথশিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়া দুরূহ কাজ, তবে অসম্ভব নয়।

Continue Reading

Previous: কৃষিজমি সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে
Next: বন্ধ হোক শব্দ দূষণ

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217890
Users Today : 1158
This Month : 165405
This Year : 189326
Total Users : 217890
Views Today : 19624
Total views : 777982

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.