Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • স্লাইড

বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিউজডেস্ক February 4, 2023

বিশেষ প্রতিনিধি
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এমন কোন দিক নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করার মধ্যে দিয়ে সকল অন্যায় অবিচার আর নিপিড়নের হাত থেকে বাঙ্গালী জাতিকে মুক্ত করেছেন।
এক সময়ের রক্তাক্ত বাগমারায় এখন শান্তির সুবাতাস বইছে। বাগমারায় সকল উন্নয়ন হচ্ছে সমান গতিতে। সালেহা ইমারত ফাউন্ডেশনের মাধ্যমে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি করা হচ্ছে। সেই সাথে জ্ঞান ভিত্তিক দক্ষ জাতি গঠনে কাজ করে যাচ্ছে।

এসএসসি হলো শিক্ষা জীবনের প্রথম ধাপ। এই সাফল্য আগামীতেই ধরে রাখতে হবে। মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় গড়া বাংলাদেশ এই দেশ যেন আর পথ না হারায় সেই চেতনা বুকে ধারণ করতে হবে এখন থেকেই।

দেশের শিক্ষা ব্যবস্থার প্রসারে আ’লীগ সরকার বিনামূল্যে পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন বছরের প্রথম তারিখে। এর উদ্দেশ্য যাতে কোন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ থেকে ঝড়ে না পড়ে। ব্যক্তি স্বার্থ ভুলে ত্যাগের শিক্ষা গ্রহণ করতে হবে। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের সেবায় কাজ করতে হবে সবাইকে।

প্রায় দেড় যুগ ধরে বিভিন্ন পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করায় সালেহা ইমারত ফাউন্ডেশন একটি গুরুত্পূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষা একটি জাতিকে তার গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করে। শিক্ষা ছাড়া কোন জাতি বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে না তাই লেখাপড়ার বিকল্প নেই। সেই সাথে প্রতিটি ব্যক্তির উপরে যে নাগরিক দায়িত্ব রয়েছে তা যথাযথ ভাবে পালন করতে হবে।
শনিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার ৮১৫ জন শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দীর্ঘ সময় ধরে সালেহা-ইমারত ফাউন্ডেশন বাগমারার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। বাগমারার সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এলাকায় মেধাবী শিক্ষার্থী তৈরী ও ভালো ফলাফলে প্রতিযোগিতা সৃষ্টির জন্য গত ২০০৬ সালে এই উদ্যোগ গ্রহণ করেন। তাঁর এই প্রচেষ্টায় এলাকার কৃতি শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা, বাড়তে থাকে কৃতি ও মেধাবীদের সংখ্যা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালানয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান, করখন্ড মাদ্রাসার সভাপতি আল-মামুন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা গালিব মাহমুদ, ফারুক হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার এসএসসিতে সেরা মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, করখন্ড মাদ্রাসা এবং সাঁকোয়া উচ্চ বিদ্যালয় সংযুক্ত ভোকেশনাল এর প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক প্রদান করা হয়।

Continue Reading

Previous: হিরো আলমের কাছেও সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় সরকার: ফখরুল
Next: বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি জুলুম ও অত্যাচারের প্রতিবাদে মৎস্য চাষীদের মানববন্ধন

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.