স্টাফ রিপোর্টার
রাসিকের উন্নয়ন প্রকল্পের কাজ গতিবেগ হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজামান লিটনের অক্লান্ত পরিশ্রমের দৃশ্যমান হয়েছে রাসিকের বিভিন্ন উন্নয়ন প্রকল্প। এরই ধারাবাহিকতায় ১৭ নম্বর ওয়ার্ডের ওমরপুর থেকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সড়ক প্রশস্ত করন ও সংস্কার নির্মাণের কাজ। কাউন্সিলার সাহু জানান, কাজটি সম্পন্ন হল যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। রাসিকের প্রকল্প পরিচালক মোঃ নুর ইসলাম তুষার বলেন, কাজটি সমাপ্ত হলে রাজশাহী সিটি সড়কের চিত্র পাল্টে যাবে।
