Skip to content
July 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মূল্যস্ফীতির চাপ বাড়ছে সঞ্চয় হারাচ্ছে মানুষ

নিউজডেস্ক February 5, 2023

সম্পাদকীয়: কমে যাচ্ছে সাধারণ মানুষের সঞ্চয়ের জায়গা। শহরাঞ্চলের মানুষ সাধারণত ব্যাংক, সঞ্চয়পত্র এবং শেয়ারবাজারে তাদের সঞ্চয়ের অর্থ বিনিয়োগ করে থাকে। সাধরণত প্রথমে মানুষ টাকা জমা রাখেন ব্যাংকে এরপর বেশি নিরাপত্তা ও বেশি সুদের আশায় অনেকে টাকা সঞ্চয়পত্রেও বিনিয়োগ করে থাকেন। আবার ডাক বিভাগের সঞ্চয় ব্যাংকেও অনেকে টাকা জমা রাখেন। বিদেশ থেকেও তিন ধরনের বন্ডে বিনিয়োগ করে থাকেন প্রবাসীরা। এসব বিনিয়োগে ব্যাংকের সঞ্চয় থেকে বেশি সুদ পাওয়া যায়। আবার রয়েছে কর ছাড়সহ নানা সুবিধাও। কিন্তু গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষের সঞ্চয় বিনিয়োগের একমাত্র জায়গা কেবলমাত্র ডাকঘর।

সেই ডাকঘর সঞ্চয় ব্যাংক বিধি অনুযায়ী পরিচালিত সঞ্চয়-স্কিম বা কর্মসূচির সুদের হার কমিয়ে প্রায় অর্ধেক করেছে সরকার, ফলে এ মানুষগুলোর অর্থ বিনিয়োগের জায়গা সীমিত হয়ে আসছে। মানুষ সুদ বেশি হলেও ব্যাংকের বাইরে সরকারি বিভিন্ন বিনিয়োগ পণ্য কেনা কমিয়ে দিয়েছে। ফলে দিনে দিনে এসব বিনিয়োগ পণ্যে মানুষের জমানো টাকা কমে যাচ্ছে। ডলারের দাম বাড়ায় মূল্যস্ফীতিতে প্রভাব পড়ছে। সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের আয় বাড়ছে না বরং ব্যয় ঠিকই বেড়েই চলেছে। ফলে পরিবারের খরচ মিটাতে বা সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। জমানো টাকা ভেঙ্গে খরচ করছেন বাধ্য হয়ে।

করোনা মহামারির পড় থেকে কর্মসংস্থানের ক্ষেত্রে গতি অনেকটাই কমে এসেছে। অনেকে ব্যবসায় ক্ষতির স্বীকার হয়েছেন অনেকে হারিয়েছেন চাকুরী। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত নভেম্বর শেষে সঞ্চয়পত্র, ডাক বিভাগের সঞ্চয়, এনআরবি বন্ড, প্রাইজ-বন্ড, পোস্টাল লাইফ ইনস্যুরেন্সে বিনিয়োগ কমে হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৪৪০ কোটি টাকা। অক্টোবরে যা ছিল ৩ লাখ ৬৩ হাজার ৪১৮ কোটি টাকা। সেপ্টেম্বরে এসব খাতে মানুষের জমানো টাকা ছিল ৩ লাখ ৬৪ হাজার ৩৮১ কোটি টাকা।

আর আগস্টে ছিল ৩ লাখ ৬৪ হাজার ৪৫২ কোটি টাকা। দেশের মানুষের সঞ্চয় কমছে। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে মোট জাতীয় সঞ্চয় দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৫ শতাংশ; আগের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে যা ছিল ৩০ দশমিক ৭৯ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সঞ্চয় কমেছে ৫ দশমিক ৩৪ শতাংশ। তাই সরকারের উচিত অভ্যন্তরীণ সঞ্চয় বাড়িয়ে মানুষকে বিনিয়োগমুখী করা।

সুতরাং এ বিষয়ে সরকারকে ভাবতে হবে অন্যথায় দেশের বিনিয়োগে চরমভাবে প্রভাব পড়বে। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত সকলেই হারাবে তাদের সবটুকু সঞ্চয়। বাড়াতে পাড়বে না নতুন সঞ্চয়। তাই আশা করি সরকার বিষয়টিকে আমলে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে আর সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরে আসবে।

Continue Reading

Previous: হিরো আলম হেরে যাওয়ায় ফখরুলের স্বপ্নভঙ্গ হয়েছে: কাদের
Next: বন্ধ করা যাচ্ছে না বিদ্যুৎ চুরি

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

July 24, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

July 24, 2026
মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

July 24, 2026
মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও

মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও

July 24, 2026
নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

July 24, 2026
রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

July 24, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

July 24, 2026
গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি

July 24, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

July 24, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

July 24, 2026
মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

July 24, 2026
মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও

July 24, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

202203
Users Today : 1379
This Month : 149718
This Year : 173639
Total Users : 202203
Views Today : 8959
Total views : 654105

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.