আলো ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশের ডোবা থেকে সাজ্জাদ হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বাগাচারা গ্রামের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।
সাজ্জাদ হোসেন ওই গ্রামের বাবুর ছেলে। স্থানীয়রা জানায়, সাজ্জাদ হোসেন বাগাচারা মোড়ে রাত ১০টা পর্যন্ত ক্যারাম খেলছিল। তারপর আর বাড়ি ফিরেনি। সকালে ডোবার পানিতে উপুর হয়ে পড়ে থাকা ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে। মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বাগাচার মাদ্রাসার পশ্চিম পাশের একটি ডোবায় লাশ পড়ে ছিল। তবে গলার কাছে হালকা দাগ রয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।
