Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩

নিউজডেস্ক February 15, 2023

আলো ডেস্ক: পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে সই করা ৩২টি ফাঁকা চেক, প্রায় ৫৬ কোটি টাকার অঙ্ক বসানো ১০টি চেক এবং ৫০টি ফাঁকা নন জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। প্রতারক চক্রটি সারাদেশের পুলিশে নিয়োগের জন্য আবেদনকারীদের কাছ থেকে টাকা আদায় করে আসছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। চক্রের সদস্যরা কখনো পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা আবার কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তার কাছের লোক পরিচয় দিয়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে আসছিল।

প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার টার্গেট ছিল তাদের। অভিযান চালিয়ে গত মঙ্গলবার ঢাকা ও গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে একটি চক্র বিপুল অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে চাকরির প্রতিশ্রæতি দিচ্ছে-পুলিশ সুপারের কাছে এমন অভিযোগ করেন একজন প্রার্থীর অভিভাবক। পরে পুলিশ সুপার প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মুহাম্মদ রুহুল আমিনকে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

তথ্য অনুসন্ধানের পর ইন্সপেক্টর মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গত মঙ্গলবার সকালে ঢাকা শহরের সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে মারুফ শাহরিয়ার (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করে। তার বাবার নাম মো. সামসুল। বাড়ি নগরীর দাসপুকুর এলাকায়। শাহরিয়ারের মেস থেকে দুটি চেক, তিনটি নন জুডিসিয়াল স্ট্যাম্প ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মারুফ পুলিশে নিয়োগে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অবস্থানকারী জড়িত আরেকজনের নাম বলেন। পরে ডিবি টিম যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শাহাদত হোসেন (৩৩) নামের আরেকজনকে গ্রেপ্তার করে। তার বাবার নাম শমসের আলী। বাড়ি বরিশাল জেলা শহরের মঙ্গলহাটা এলাকায়।

তার হেফাজত থেকে ২০টি নন জুডিসিয়াল স্ট্যাম্প, ২০টি চেক, একটি স্মার্টফোন এবং প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। শাহাদত হোসেনও প্রতারণার কথা স্বীকার করেন এবং গাজীপুরের কালিয়াকৈরে আরেক ব্যক্তির জড়িত থাকার কথা জানান। পরে একই টিম অভিযান চালিয়ে আবদুল আজিজ (৪২) নামের আরেকজনকে গ্রেপ্তার করে। তার বাবার নাম আবুল হোসেন। বাড়ি কালিয়াকৈর থানার চাতৈনভিটি এলাকায়। আজিজের বাড়ি থেকে ২৭টি নন জুডিসিয়াল স্ট্যাম্প, ২০টি চেক ও একটি স্মার্টফোন উদ্ধার করে পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তাররা বিভিন্ন জেলায় পুলিশ কনস্টেবল পদে চাকরি দিতে ভর্তিচ্ছুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন।

তারা কখনো পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা, আবার কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তার কাছের লোক পরিচয় দিয়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। একেকজনের সঙ্গে ১৩-১৬ লাখ টাকার চুক্তি হতো। প্রতারণার বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য কারও কাছ থেকে তারা নগদ অর্থ গ্রহণ করেননি। সবাইকে বলেছেন ফাঁকা চেক ও ফাঁকা স্ট্যাম্প দেওয়ার জন্য। বলতেন চাকরি হওয়ার পর টাকা পরিশোধ করে সই করা চেক ও স্ট্যাম্প ফেরত নিতে হবে।

চলমান নিয়োগ প্রক্রিয়ায় চক্রটি অন্তত ৩০ জনের কাছ থেকে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা লেনদেনের কার্যক্রম শুরু করেছিল বলে জানায় পুলিশ। পুলিশ সুপার মাসুদ হোসেন জানান, প্রতারণার ঘটনায় রাজশাহীর পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রক্রিয়া চলছে।

Continue Reading

Previous: রোহিঙ্গা ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার আসামি গ্রেপ্তার
Next: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদনের প্রক্রিয়া শুরু

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.