Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে কমেছে করোনা সংক্রমণ ও শনাক্ত

নিউজডেস্ক October 22, 2021

আবু হেনা মোস্তফা জামান
রাজশাহী জেলায় সপ্তাহের ব্যবধানে কমেছে করোনার সংক্রমণ ও শনাক্তের হার। রাজশাহী সিভিল সার্জনের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিাবর (২১ অক্টোবার) সপ্তাহের ব্যবধানে জেলায় সংক্রমণের হার দশমিক ৫ শতাংশ ও শনাক্ত মাত্র একজন।
অপরদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও (রামেক) সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার শূন্য দশমিক ৫ শতাংশ ও শনাক্ত এক শতাংশে নেমেছে।
করোনার সংক্রমণ ও শনাক্তের হার হ্রাসের বিষয়ে কথা বলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার।
তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের পর সচেতনতা, ভ্যাকসিন গ্রহণ ও মাস্ক ব্যবহার করায় সংক্রমণ হ্রাস পেয়েছে। ফলে কমেছে শনাক্তসহ মৃত্যুর সংখ্যা।’
রাজশাহী সিভিল সার্জন সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর ১৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন আটজন। সংক্রমণ হার ছিল ৪ দশমিক ১০ শতাংশ। ১৫ অক্টোবর ২১৯ জনের মধ্যে শনাক্ত ১৬ ও সংক্রমণের হার ৭ দশমিক ৩০, ১৬ অক্টোবর ১৩০ জনের মধ্যে শনাক্ত সাত ও সংক্রমণের হার ৫ দশমিক ৩৮, ১৭ অক্টোবর ১৭৭ জনের মধ্যে শনাক্ত চার ও সংক্রমণের হার দুই দশমিক ২৬, ১৮ অক্টোবর ১৯১ জনের মধ্যে শনাক্ত সাত ও সংক্রমণের হার তিন দশমিক ৬৬, ১৯ অক্টোবর ২১২ জনের মধ্যে শনাক্ত ১০ ও সংক্রমণের হার চার দশমিক ৭২, ২০ অক্টোবর ২০২ জনের মধ্যে শনাক্ত ১০ ও সংক্রমণের হার ৪ দশমিক ৯৫ এবং সর্বশেষ ২১ অক্টোবর ২০০ জনের নমুনা পরীক্ষায় মাত্র একজন শনাক্ত হয়েছেন। এছাড়া সংক্রমণের হার নেমেছে শূন্য দশমিক ৫ শতাংশে।
অপরদিকে, রামেক হাসপাতালের দুই ল্যাবের রিপোর্টেও শনাক্ত ও সংক্রমণের হার সপ্তাহ ব্যবধানে অনেক কমেছে। রামেকের দুই ল্যাবে গত ১৪ অক্টোবর ১৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন আটজন। সংক্রমণ হার ছিল তিন দশমিক ৫৯ শতাংশ। পর্যায়ক্রমে ১৫ অক্টোবর ২৪৫ জনের মধ্যে শনাক্ত ১৭ ও সংক্রমণের হার ৬ দশমিক ৬৭, ১৬ অক্টোবর ১৩৬ জনের মধ্যে শনাক্ত সাত ও সংক্রমণের হার তিন দশমিক ৭২ শতাংশ, ১৭ অক্টোবর ২২৩ জনের মধ্যে শনাক্ত ছয় ও সংক্রমণের হার দুই দশমিক ২৬ শতাংশ, ১৮ অক্টোবর ১৯২ জনের মধ্যে শনাক্ত সাত ও সংক্রমণের হার ৩ দশমিক ৬৭, ১৯ অক্টোবর ৩২৭ জনের মধ্যে শনাক্ত ১৫ ও সংক্রমণের হার চার দশমিক ২৯, ২০ অক্টোবর ৩২৯ জনের মধ্যে শনাক্ত ১৫ ও সংক্রমণের হার ৪ দশমিক ৯৫ শতাংশ এবং সর্বশেষ ২১ অক্টোবর রামেকের দুই ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষায় মাত্র একজন শনাক্ত হয়েছে। পর্যবেক্ষণ বিবেচনায় সংক্রমণ হার দাঁড়ায় শূন্য দশমিক ৫ শতাংশ যা সপ্তাহের ব্যবধানে অনেক কম।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, দ্বিতীয় ঢেউয়ের সময় করোনায় মৃত্যু ঠেকাতে ও সংক্রমণ হার কমাতে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ব্যাপক আকারে বাড়ানো হয়েছিল। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে সফলতা আসায় সংক্রমণ কমেছে। এছাড়া করোনার সংক্রমণ কমার সবচেয়ে বড় কারণ টিকা গ্রহণ। টিকা দেওয়ায় করোনার প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। সুতরাং, এটা প্রমাণিত টিকার কারণে মৃত্যু ও সংক্রমণ আগের তুলনায় কমেছে।
তিনি আরও বলেন, করোনার তৃতীয় ঢেউ আসার আগেই ২০২২ সালের মার্চ-এপ্রিলে বাকিদের টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এরপরও বলবো করোনার সংক্রমণ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই।

Continue Reading

Previous: রাজশাহী জেলা হ্যান্ডবল লীগে অংশগ্রহণকারী ১২টি ক্লাবকে আর্থিক অনুদান প্রদান
Next: রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু

Related Stories

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217890
Users Today : 1158
This Month : 165405
This Year : 189326
Total Users : 217890
Views Today : 19618
Total views : 777976

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.