ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার রোর্ডেস’র উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। বর্তমান সরকারের আমলে দৃশ্যমান উন্নয়ন হয়েছে গ্রামীণ সড়কের বদলে গেছে গ্রামীণ সড়কের চিত্ররূপ আঁকাবাঁকা প্রত্যেকটি গলি পাক সড়কে রূপান্তরিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার পবা উপজেলার গ্রামীণ সড়কের চিত্র বদলে যাচ্ছে। বায়া থেকে দুয়ারি হয়ে তানোর ব্রিজ পর্যন্ত গ্রামীণ সড়কের সড়ক প্রশস্ত করনের কাজ চলমান রয়েছে।
রোর্ডেস’র প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমাদের প্রতিবেদককে বলেন, দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ হবে। কাজটি শেষ হলে গ্রামীণ সড়কের চিত্র পাল্টে যাবে।
