Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দেরি হওয়া কাম্য নয় যথাসময়ে পাঠ্যবই পাক শিক্ষার্থীরা

নিউজডেস্ক February 22, 2023

সম্পাদকীয়: প্রতিবছর ১ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিচ্ছে সরকার। এ উদ্যোগ প্রশংসনীয়। তবে এখনো দেশের বহু শিক্ষার্থীর হাতে বিনামূল্যের পাঠ্যবই না পৌঁছায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) হিসাবে এখনো ২৬ লাখ বই পাঠানো সম্ভব হয়নি। যদিও মুদ্রাকররা বলছেন, অন্তত ১ কোটি বই সরবরাহ হয়নি। সরবরাহ না হওয়া বইয়ের সবই মাধ্যমিক স্তরের। যার মধ্যে সবচেয়ে বেশি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির।

এদিকে বিতর্কের মুখে সম্প্রতি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই বাতিল করা হয়েছে এবং আরও দুটি বই সংশোধনের কাজ চলছে। আমূল পরিবর্তনের সুপারিশ এলে বই দুটি আবার মুদ্রণের প্রয়োজন হবে। সব প্রক্রিয়া শেষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা কতদিন পর আলোচিত বই দুটি পাবে তাও অনিশ্চিত। বিনামূল্যের পাঠ্যবই দিয়ে প্রতিবছর নানারকম সমস্যা দেখা দেয়। এ বছরের সমস্যা অন্য বছরের তুলনায় গুরুতর। এবার কাগজ সংকটে তাড়াহুড়া করে বছরের শেষদিকে ছাপার কাজ শুরু করায় বইয়ে বেশকিছু ভুল থেকে গেছে।

প্রাথমিক ও মাধ্যমিক বিনামূল্যের বই দেশের বিভিন্ন স্থানে দোকানে বিক্রি হচ্ছে। অতীতেও আমরা এমনটি লক্ষ করেছি। বিনামূল্যের বই সব শিক্ষার্থীর হাতে সময়মতো না পৌঁছালেও সংশ্লিষ্ট বিভাগের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে দোকানিরা সময়মতো পেয়ে যান। কর্তৃপক্ষ এ বিষয়ে দায়সারা বক্তব্য দিলেই কি তাদের দায় শেষ হয়ে যায়? জানা যায়, একটি প্রতিষ্ঠানের কাছেই আটকে আছে ১০ লাখ বই। এই প্রতিষ্ঠানটি অর্থ সংকটে সময়মতো মুদ্রণকাজ শুরু করতে পারেনি।

প্রশ্ন হলো, এমন প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হলো কেন? দেশে একটি চক্র গড়ে উঠেছে যাদের কাছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জিম্মি হয়ে পড়েছে। কিছুসংখ্যক শিক্ষক ও তাদের কর্মচারীর কারণে শিক্ষা খাতে যে নৈরাজ্য চলছে, এর অবসানে কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। যাদের কারণে বই মুদ্রণ ও বিতরণে দেরি হলো, তাদের যথাযথ জবাবদিহির আওতায় আনা দরকার।

বই উৎসবের কাজটি সুচারুভাবে সম্পন্ন করা কি এতই কঠিন? কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে প্রতিবছর শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যায়। এর কি কোনো সমাধান নেই? শিক্ষার্থীদের হাতে নির্ভুল-মানসম্মত বই সময়মতো পৌঁছে দিতে কর্তৃপক্ষকে পেশাদারি ও আন্তরিকতার পরিচয় দিতে হবে।

Continue Reading

Previous: রাজশাহীর পবা উপজেলার রোর্ডেস’র উন্নয়ন প্রকল্প চলমান
Next: অপ্রয়োজনীয় ও মিথ্যা তথ্য দিয়ে ৯৯৯-এ অর্ধেকেরও বেশি কল

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195811
Users Today : 374
This Month : 143326
This Year : 167247
Total Users : 195811
Views Today : 3042
Total views : 615504

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.