খোরশেদ আলম,বাগমারা
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রমজান পাড়া গ্রামের একটি গভীর নলকূপের অপারেটর মোস্তাফিজুর রহমান (৪০) মুক্তার বিরুদ্ধে বুরো সেচের পানি না দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার ২৫ ফেব্রুয়ারি সরজমিনে ঘটাস্থলে গিয়ে দেখা যায়, কৃষকেরা পানির জন্য হাহাকার কৃষকদের অভিযোগ এই গভীর নলকূপটি নতুন করে অপারেটর হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান (মুক্তার) (৪০) সেদিন থেকে এই গভীর নলকুপের পানি সেচ নিয়ে চলছে অনিয়ম ১৫ দিন থেকে কৃষকদেরকে পানি দিবেন বলে তালবাহানা করছেন বিভিন্ন অজুহাতে মোস্তাফিজুর রহমান (মুক্তার)।
স্থানীয় সূত্রে জানা যায়, এই বিলে মাছ চাষের উপর কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে মারামারি এবং মামলা হয়েছে। কিছু অসাধু রাজনীতি ব্যক্তির কারণে কৃষকদের সেচে পানি দেওয়া হচ্ছে না।
তাদের উদ্দেশ্য বিলে মাছ চাষ করা। কিছু অসৎ মৎস্যজীবীর উস্কানিতে পূর্বের অপারেটরকে বাদ দিয়ে নতুন করে অপারেটর হিসেবে নিয়োগ দিয়েছেন। নলক‚পটির অপারেটর মোস্তাফিজুর রহমান (মুক্তার) জানান, আমার কাছে কেউ সেচে পানি নিতে আসেনি। তারা বিলে পানি নিতে চায়।
এদিকে জটিলতার সৃষ্টির কারণে চলতি বোরো মৌসুমে ওই নলকূপের আওতায় থাকা ১৫০/২০০ বিঘা জমিতে সেচ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এতে বরো আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন দুই শতাধিক কৃষক।
স্থানীয় কৃষক, আহমেদ আলী মোসলেম উদ্দিন আকবর আলী মমতাজ আলী আয়নাল হক ইয়াকুব আলী আরশাফ আলী দুলাল হোসেন জানানা, ওইনলকূপটি স্থাপনের পর থেকে এখানকার শত শত কৃষক তাদের জমিতে সেচ দিয়ে অধিক ফলন ঘরে তুলতে পেরেছেন। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
এ বছরেও বোরো আবাদের জন্য জমি প্রস্তুতসহ চারা উৎপাদন করা হয়েছে। কিন্তু এরই মধ্যে মোস্তাফিজুর রহমান (মোক্তার ) রাজনীতিক কারণে নলকূপের টিনের বেড়া দিয়ে সেচ কার্যক্রম জোর করে বন্ধ করে দিয়েছেন। বিদ্যমান পরিস্থিতিতে বোরো আবাদ করতে না পারার দুশ্চিন্তা ঘিরে বসেছে চাষিদের মনে।
