ভ্রাম্যমান প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী জেলার মোহনপুর উপজেলা শাখার ৫নং বাকশিমইল ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
পূনরায় সভাপতি পদে মোঃ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক পদে মোঃ তারকাবুর রহমান নির্বাচিত হন। গত ২৪ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার রাত্রিতে মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ মুরশেদ আলম এর স্বাক্ষরিত প্যাডে মোঃ গোলাম কিবরিয়াকে সভাপতি, মোঃ তারকাবুর রহমানকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।
এই ঘোষিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে পূর্ণাঙ্গ কমিটির নাম,ঠিকানা এই উপজলা ছাত্রলীগ অফিসে জমা দিবার নির্দেশনা দেওয়া হয়।
