Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

নগরীতে মানহীন ভবন নির্মাণ করলে ব্যবস্থা নেয়া হবে : আবাসন মেলা উদ্বোধন অনুষ্ঠানে মেয়র লিটন

নিউজডেস্ক February 25, 2023

স্টাফ রিপোর্টার
উদ্বোধন হলো রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার এসোসিয়েশনের (রেডা) আবাসন মেলা। ‘সবার জন্য স্বল্পমূল্যে নিরাপদ ও স্থায়ী আবাসন’ শ্লোগান নিয়ে আজ শনিবার বিকেল চারটায় সপ্তাহ ব্যাপী রাজশাহী নগরীর গ্রীণ প্লাজায় এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জাজামান লিটন। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হক, চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু, আরডিএ’র অথরাইজড আবুল কালাম, নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুরুতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি। রাজশাহী নগরীতে কেউ যেনো উড়ে এসে জুড়ে বসে মানহীন ভবন করলে ব্যবস্থা নেয়া হবে মন্তব্য করে রাসিক মেয়র বলেন, রাজশাহীতে বড় ভবন বলতে নগরীর কুমার পাড়া একটি সাত তলা বাড়ি ছিল। তার পাশেই আমরা ভাড়া থাকতাম।

এরপর বহুতল ভবন বলতে দশতলা সাধারণ বীমা ভবন সিএনবির মোড়ে নির্মাণ হয়। আমরা এই দশ ভবনটি দেখতে যেতাম। অনেকেই আসতো এই ভবন দেখতে। কিন্তু সময়ের সাথে এখন দশতলা ছাড়াও নগরীতে বহুতল ভবনের ছড়াছড়ি। নগর অবকাঠামোর উন্নয়নের যে সূচকগুলো আছে তারমধ্যে বহুতল ভবন একটি। ৬ বা ৭ কাঠা জমিতে বহুতল ভবন নির্মাণ করে দেখা যায় ১৮টি পরিবার বাস করে। এতে ভুমি যেমন সাশ্রয়ী হয়, তেমনি বসতিও নিশ্চিন্তে বাস করতে পারে। বিশেষ করে যাদের একক ভাবে জমি কিনে বাড়ি করা সম্ভব নয়, তারাও ডেভেলপারদের জন্য এই সুবিধা পাচ্ছেন।

সারা বিশে^র অনেক দেশে ছোট ছোট বাড়ি করে মানুষ বাস করে। বিশেষ করে চিনের টকিওতে একটি ঘর এক কোণায় টয়লেট আর এক কোণায় রান্না ঘর। এভাবেই তারা বসবাস করে। তাদের তুলনায় আমরা রাজশাহীতে অনেক ভাল আছি। রাজশাহীতে বহুতল ভবনের প্রয়োজন আছে। নগরায়নের জন্য হলেও বহুতল ভবন প্রয়োজন। তবে ঢাকার মত যেনো না হয়। কারণ ঢাকায় এতোটাই পরিস্থিতি খারাপ যে বলার মত নয়। কারণ আগুন লাগলে বা ভুমিকম্প হলে কোথাও যাওয়ার সুযোগ নেই। তিনি আরো বলেন, আমি চাই ডেভেলপাররা যেনো মানসম্মত ভবন নির্মাণ করেন। সবদিক খেয়াল রেখে ভবন নির্মাণের আহ্বান জানান তিনি।

প্রতিবছরের ন্যায় এবারো মেলা থাকছে বিনামূল্যে প্রবেশ ‘ফ্রি’। এবার মেলায় মোট ৬৫টি স্টল রয়েছে। বিশেষ করে আবাসন মেলায় রয়েছে খাবারের স্টল। ডেভেলপারদের সাথে এবার মেলায় বসানো হয়েছে বিভিন্ন কোম্পানীর প্রায় ২৭টি স্টল। মেলার স্টলগুলোও সাজানো হয়েছে মনোরম ও ব্যতিক্রম পরিবেশে।

মূলত আবাসন নিয়ে রাজশাহীর ফ্ল্যাট ক্রেতাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। মেলায় ক্রেতাদের সেই প্রশ্নের উত্তর দিতেও করা হয়েছে তথ্য বুথ। এ বুথ থেকে গ্রাহকরা সব ধরনের সেবা পাবেন। ফ্ল্যাট ক্রয় থেকে শুরু করে ভবন নির্মাণ পর্যন্ত তথ্য দেয়া হবে এই বুথ থেকে।

তারপরও এবার মেলায় নির্ভরযোগ্য, স্থায়ী, নিরাপদ আবাসন নিশ্চিতে বিষয়টি বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। প্রতারণা এড়াতে রেডার সদস্যদের কাছ থেকে ফ্ল্যাট কেনার আহ্বান জানানো হয়েছে। কারণ রাজশাহীতে একমাত্র রেডার সদস্যরাই নির্ভরযোগ্য ভবন নির্মাণ ও স্বল্পমূল্যে ফ্ল্যাট বিক্রি করে আসছে। রেডার সদস্যদের কাছ থেকে ফ্ল্যাট কিনলে গ্রাহক ১০০ভাগ প্রতারণার শিকার হবে না, এমন নিশ্চয়তা রয়েছে। রেডার আবাসন মেলা থেকে সাধারণ পরিবারের লোকজনদের সাধ্যের মধ্যে ফ্ল্যাট কিনার ব্যাপারটি রয়েছে মেলায়।

Continue Reading

Previous: সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক তারকাবুর রহমান নির্বাচিত মোহনপুর উপজেলার ৫ নং বাকশিমইল ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
Next: রাজশাহী বিভাগে রাকাব-এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.