Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

দেশের মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রীঃ রাসিক মেয়র লিটন

নিউজডেস্ক February 27, 2023

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটির নামকরণ করেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। নারীর ক্ষমতায়ন, নারীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।

সোমবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর লাল গোলাপ ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রাজশাহীর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। আমি আপনাদের সঙ্গে আছি, আপনারাও আমাদের সঙ্গে থাকবে-এটিই কামনা করি।

মেয়র আরও বলেন, রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষার রয়েছে। সেখানে নারী উদ্যোক্তাদের জন্য পৃথক প্লট বরাদ্দ রাখা হবে। সিটি কর্পোরেশনের মার্কেটে নারী উদ্যোক্তাদের জন্য বিক্রয়কেন্দ্র স্থাপনে জায়গা বরাদ্দ দেয়া হবে।

মেয়র আরো বলেন, রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গৃহিত তহবিল দিয়ে ব্যাংক গঠন কাজ এগিয়ে চলেছে। যার মাধ্যমে সিডিসির সদস্যরা উপকৃত হবেন।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী বলেন, ২০ বছর আগের বাংলাদেশ আর ২০ বছর পরের এখনকার বাংলাদেশ পুরোটাই আলাদা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, এখন আমাদের সন্তানদের সার্টিফিকেটে পিতার নামের পাশাপাশি মাতার নামও থাকে। নারীদের এই সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অসহায় মানুষের জন্য বিভিন্ন সড়কের ভাতার ব্যবস্থা করেছেন। নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

সভায় বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান প্রমুখ। সভায় সঞ্চালনা করেন সিডিসি নেত্রী কাকলী। আরো বক্তব্য দেন সিডিসি নেত্রী রুনা, লায়লা, পারভীন সহ অন্যান্য নেত্রী নেত্রী।

Continue Reading

Previous: পুঠিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি ও সাইকেল বিতরণ
Next: বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস উদ্যাপিত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.