Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস উদ্যাপিত

নিউজডেস্ক February 27, 2023

তথ্যবিবরণী
“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ উ্দযাপিত হয়েছে। দিবসটি উদ্যাপনে বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস র‌্যালি, বেলুন-ফেস্টুন ওড়ানোসহ আলোচনা সভার আয়োজন করে।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ্, এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সফলভাবে পরিবার পরিচালনার জন্য যেমন পরিসংখ্যান প্রয়োজন, দেশ পরিচালনার জন্যও একইভাবে পরিসংখ্যানের প্রয়োজন। দেশের হিসাবটা (পরিসংখ্যান) আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে পাই। বিবিএস এবার জনশুমারিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে।

সিলেট অঞ্চল ছাড়া সারা দেশে জনশুমারি ভালো হয়েছে উল্লেখ করে তিনি জনশুমারিসহ বিবিএস এর সকল শুমারি ত্রুটিমুক্ত করার জন্য আরও সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন।জেলা

প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. এম. ছায়েদুর রহমান, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার এন এম মইনুল ইসলাম।

আলোচনা সভায় বক্তাগণ ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, জ্বালানি তেল যেমন পরিশোধন না করলে মূল্যবান হয় না, তথ্য-উপাত্তর ক্ষেত্রেও তা শুধু সংগ্রহ করলে হবে না। সেটাকে সঠিকভাবে প্রক্রিয়াকরণ করতে হবে।

পরিকল্পনা প্রণয়নে পরিসংখ্যানের সঠিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তাগণ এ সময় তথ্য সংগ্রহের সনাতন পদ্ধতি পরিত্যাগ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও বিগ ডাটা অ্যানালাইসিস এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্মপরিচালক মোঃ আব্দুর রব ঢালী এবং পরিসংখ্যান অফিসের কার্যক্রম ও ২০২২ সালের জনশুমারির সংক্ষিপ্তসারবিষয়ক উপস্থাপনা করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক কাজল রেখা।

জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এর আগে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি সংক্ষিপ্ত র‌্যালি কমিশনার কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে এবং র‌্যালি শেষে বিভাগীয় কমিশনার বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ এর শুভ উদ্বোধন করেন।

Continue Reading

Previous: দেশের মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রীঃ রাসিক মেয়র লিটন
Next: প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল আজ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.