প্রেস বিজ্ঞপ্তি
১৫ মার্চ ২০২৩ তারিখে রাকাব, রাজশাহী শাখায় রাকাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাকাব, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর মহাব্যবস্থাপক জনাব মোঃ আতিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন।
উক্ত অনুষ্ঠানে বিভাগীয় মহাব্যবস্থাপক ও জোনাল ব্যবস্থাপক শাখার গ্রাহকদের সাথে মতবিনিময় করেন, গ্রাহকদের নিয়ে কেক কাটেন ও মিষ্টিমুখ করান ও রাকাবের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন এবং ব্যাংকের সকল কর্মকতা -কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান।
