স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা- অধিকার দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত ডি আই জি। আবু সালেহ মো: আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার।জনাব সামসুন নাহার,বি পি এম, অতিরিক্ত পুলিশ কমিশনার।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোহাম্মদ সেলিমসহ সহকারী পরিচালকগণ। রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু, ক্যাবের সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা মামুন , রাজশাহী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি জনাব মো: সাইদুর রহমানসহ বিভিন্ন বাজার সমিতি ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ সেলিম স্বাগত বক্তব্য প্রদান করেন ও উপস্থিত সুধিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবার রোজায় বাজার অস্থিতিশীল হবে না এবং এজন্য সবাইকে নিয়ে আলোচনার কথা ব্যক্ত করেন। রাজশাহী ক্যাবের সাধারণ সম্পাদক রমজানে মিতব্যয়ী ও পবিত্রতা বজায় রাখার জন্য আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন যে জ্বালানি নিয়ে অ্যাডভান্স চিন্তাভাবনা চলছে। সকলকে আরো সচেতন হতে হবে, আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশের শপথ নিয়েছি রমজানে আমরা পণ্যের মূল্য বাড়াবো না।
আলোচনা সভার সভাপতি জেলা প্রশাসক নাগরিক হিসেবে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান। স্মার্ট বাংলাদেশে সম্পদ বাড়ালেই হবে না, ন্যায় বিচারও থাকতে হবে বলে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
