Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

স্বামীর পরকীয়ার বলি স্ত্রী, খুনিদের শাস্তির দাবি

নিউজডেস্ক March 18, 2023

আলো ডেস্ক: ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া দেখে ফেলায় স্ত্রী জহুরা খাতুনকে (২৫) হত্যার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর, ভাসুর ও জায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের গোসাইডাঙ্গী গ্রামে। এ ঘটনার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের জয়ন্তী গ্রামের কলমিপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুক না পেয়ে ও ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া দেখে ফেলায় গত ৮ মার্চ সন্ধ্যায় গৃহবধূ জহুরা খাতুনকে তার স্বামী ইমরান বিশ্বাস, শ্বশুর আজগর বিশ্বাস, জা নাজমা খাতুন ও ভাসুর শহিদুল বিশ্বাস মিলে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তারা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় তিন বছর আগে জয়ন্তী হাজরা ইউনিয়নের গোসাইডাঙ্গী গ্রামের আজগর বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাসের সঙ্গে কলমিপাড়া এলাকার মৃত রহমত আলীর মেয়ে জহুরা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মোটা অংকের যৌতুক দাবি করে আসছিল। প্রায় ১০-১৫ লাখ টাকা দিয়ে ইমরানকে কসমেটিক্সের দোকান করে দেন জহুরার বাড়ির লোকজন। এরইমধ্যে ইমরান তার ভাবি নাজমা খাতুনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

তাদের দেখে ফেলায় গত ৮ মার্চ সন্ধ্যায় জহুরা খাতুনকে তার স্বামী, শ্বশুর, জা ও ভাসুর মিলে শ্বাসরোধ করে হত্যা করেন। তারা আরও জানান, এ ঘটনায় ৯ মার্চ নিহত জহুরার ভাই মনিরুজ্জামান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিরা পলাতক রয়েছেন। মামলার বাদী মনিরুজ্জামান বলেন, বিয়ের পর থেকেই তার বোনের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মোটা অংকের যৌতুক দাবি করতে থাকে। যৌতুক না পেয়ে তারা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু বলেন, মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। খোকসা থানার ওসি মো. সৈয়দ আশিকুর রহমান জানান, জহুরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। থানায় মামলার পর শ্বশুর আজগরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Continue Reading

Previous: কুড়িগ্রামে ব্যবসায়ীর গোডাউন থেকে ১৪৮ মণ সরকারি চাল জব্দ
Next: বিদেশিদের গঠনমূলক পরামর্শ মানা হবে, হস্তক্ষেপ নয়: কৃষিমন্ত্রী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.