Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সিলেটে বাবা-মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

নিউজডেস্ক March 31, 2023

আলো ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বাবা-মাকে হত্যার দায়ে আতিক হোসেন খান ওরফে আতিকুর রহমান রাহেল নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান রাহেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের বাবা আবদুল করিম খান ওরফে ঠাকুর মনার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্তরা ৩ ভাই, ৩ বোন। বোনদের বিয়ে দেওয়ার পর ভাইয়েরা একই বাড়িতে পৃথকভাবে বসবাস করে আসছিলেন। পৈতৃক সম্পদ নিয়ে বিরোধ সৃষ্টি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের বাবাকে নিয়ে ৩ ভাইয়ের মধ্যে সম্পদ ভাগবাটোয়ারা করে দেন। কিন্তু মেজ ছেলে দণ্ডিত আতিকুর রহমান রাহেল বাড়ির দক্ষিণে ৩ শতক ভূমি তার নামে লিখে নিতে বাবাকে চাপ সৃষ্টি করে।

এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৭ মার্চ সকালে আতিকুর রহমান রাহেল তার বাবা আবদুল করিম খানকে নিয়ে বাড়ির দক্ষিণে ক্ষেতের জমির পাশে লাগানো গাছবাগানে গাছপালা কাটতে নিয়ে যায়। সঙ্গে মা মিনারা বেগম পিছু নেন। সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে আতিকুর রহমান রাহেল তার বাবাকে জমি লিখে নিতে চাপ সৃষ্টি করে। তাতে মা মিনারা বেগম বাধা দিলে আসামির হাতে থাকা কোদাল দিয়ে মাকে কোপ মারতে যায়। তখন তার বাবা আবদুল করিম খান এগিয়ে আসলে কোদালের (লোহার অংশ) ধারাল অংশ দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। এরপর মা মিনারা বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে ২৮ মার্চ একমাত্র আতিকুর রহমান রাহেলকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) এসআর পিন্টু সরকার ২৮ মার্চ দিবাগত ভোরে মৌলভীবাজারের বড়লেখা সৎপুর গ্রাম থেকে আসাসিকে গ্রেপ্তার করলে সে আদালতে হত্যাকাণ্ডে নিজেকে জড়িয়ে জবানবন্দি দেয়। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা মিনারা বেগমও পুলিশের কাছ থেকে ঘটনার বর্ণনা দেন।

এদিকে, হাসপাতালে চিকিৎসার অগ্রগতি না হওয়ায় মিনারা বেগমকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এর দু’দিন পরই আঘাতজনিত কারণে তিনিও মারা যান। মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) এসআর পিন্টু সরকার তদন্ত শেষে একমাত্র আসামি আতিকুর রহমান রাহেলকে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি ওই আদালতে বিচারের জন্য এলে ২০২২ সালের ২০ জুন অভিযোগ গঠনের পর বিচারপ্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ শুনানিতে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। মামলায় রাষ্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকায় স্টেড ডিফেন্স হিসেবে ছিলেন অ্যাডভোকেট ইকবাল আহমদ।

Continue Reading

Previous: ঈদে নির্বিঘ্ন লঞ্চ চলাচল উদ্যোগ নিচ্ছে সরকার
Next: র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি সুজনের

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.