আলো ডেস্ক: রাজশাহী মহানগর জামায়াত ইসলামীর আমিরসহ চার নেতাকর্মীকে আটক করছে পুলিশ। গতকল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সোনাদিঘী মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহী মহানগর জামায়াত ইসলামীর আমির মাওলানা ড. কেরামত আলী, সদস্য মো. গোলাম সরোয়ার, সদস্য মো. নজরুল ইসলাম ও জামায়াত সমর্থক আনসার আলী।
বোয়ারিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৪ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানায় একটি মামলা হবে।
