Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর সুমন

নিউজডেস্ক May 19, 2023

মোঃ ফয়সাল হোসেন
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন ২০২৩ নির্বাচন ২১ জুন। এরই মধ্যে অনেক প্রার্থী নমিনেশন ফরম উত্তোলন করেছেন এবং জমাও দিয়েছেন নির্বাচন কমিশন অফিসে। প্রচার প্রচারানা শুরু হয়ে গেছে বেশ জোরালো ভাবেই। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ১৯নং ওয়ার্ডে দুই পক্ষের মধ্যে চলছে কোন্দল।

গত ১৭ মে বুধবার রাতে একটি অনলাইন পোর্টালে লাইভে এসে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন সংবাদকর্মীদের বলেন, আশরাফ বাবু একজন গুন্ডা, মাস্তান তার গুন্ডাবাহিনী দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। আপনারা আসার কিছুক্ষণ আগে আমার একজন কর্মী, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাদ্দামের বাড়িতে আশরাফ বাবু তার গুন্ডাবাহিনী নিয়ে দেশীয় অস্ত্র সহ হামলা চালিয়েছে এবং ইট পাটকেল নিক্ষেপ করেছে।

ওসি সাহেব আমাদেরকে শান্ত থাকতে বলেছে, আমরা শান্ত থাকার চেষ্টা করছি। আমি সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, পরিবেশ শান্ত থাকুক। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রশাসন যদি কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো, ব্যাপক জনসমাগম করব, থানা ঘেরাও করবো, প্রয়োজনে আমরা মাননীয় মেয়র দপ্তরে যাব এবং আশরাফ বাবুর মত গুন্ডাকে উৎখাত করতে যা যা করণীয় আমরা সব করবো।

এ বিষয়ে জানতে চাইলে আশরাফ বাবু সাক্ষাৎকারে দৈনিক রাজশাহীর আলোকে বলেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন অনেক আগে থেকেই আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও মিথ্যাচার চালিয়ে আসছে। তার সবকিছুই মিথ্যার উপরে, এক কথায় বলা যায় তার জীবনটাই মিথ্যার উপরে চলে। কারণ সে জানে নির্বাচনে আসলে আমার সাথে বিপুল ভোটে পরাজিত হবে।

এ কারণেই সে বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে আমার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করছে। সাদ্দামের বাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে আশরাফ বাবু বলেন, এটা সম্প‚র্ণ ষড়যন্ত্র, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমার নামে বদনাম ছাড়ানোর অপচেষ্টা করছে। আপনারা নিজেও দেখেছেন, গতকাল বৃহস্পতিবার রাতে আমি ও আমার ছেলে ফেসবুক লাইভে এসে সাদ্দামের মা ও বাবার সাথে কথা বলেছি।

সাদ্দামের বাবা-মা বলেছে হামলার বিষয়ে আমি কিছুই জানিনা। আমার বাড়িতে কোন হামলা হয়নি। এখন যদি কাউন্সিলর সুমনের লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে আপনার দোষ দেয় তখন আমি কি করব। তাই আমি মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই ওয়ার্ডে যেন কোন সংঘাত না হয়। আশরাফ বাবু আরো বলেন, আমি সাদ্দামের সাথে নিজেও কথা বলেছি।

সাদ্দাম বলেছে ভাই আমি তো হামলার ব্যাপারে কিছুই জানিনা। আমি প্রমাণ করে দিয়েছি কাউন্সিলর সুমন একজন দুষ্টু ও নোংরা মন মানসিকতার লোক। সুমন নিজে একাধিক মার্ডার মামলার আসামি নিয়ে ঘুরছে, ওয়ার্ডের মধ্যে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। বিভিন্ন ধরনের অস্ত্র আমার আশপাশে রেখে দিয়ে আমাকে ফাঁসাতে চাচ্ছে।

সে বলে বেড়াচ্ছে আমার নির্বাচনী বাজেট ৩ কোটি টাকা আবার কোথাও বলছে ৫ কোটি টাকা। আমি টাকা দিয়ে ভোট কিনবো। সুমন সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মনিরুজ্জামান শরীফের স্ত্রীর মাধ্যমে এলাকার বাড়ি বাড়ি গিয়ে টাকা দিচ্ছে এবং কোরআন শরীফে হাত দিয়ে শপথ করাচ্ছে যেন ভোটটা তৌহিদুল হক সুমনকে দেওয়া হয়।

যার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এভাবে সে টাকার খেলায় মেতেছে, টাকার বিনিময়ে ভোট কিনে নির্বাচনে পাশ করতে চাই। এ বিষয়ে জানতে, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

Continue Reading

Previous: ওয়াসার এমডির বিরুদ্ধে ওঠা অভিযোগ এড়ানোর সুযোগ নেই: টিআইবি
Next: মুজবি শতর্বষ উপলক্ষে পারবিারকি পুষ্টি বাগান প্রর্দশনী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.