Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

‘আগামীতে রাজশাহী মহানগরীতে ১০টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে’- খায়রুজ্জামান লিটন

নিউজডেস্ক May 25, 2023

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বর্তমান যুগে কম্পিউটার শিখার বিকল্প নেই। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে। আমি পুনরায় নির্বাচিত হলে নগরীর বিভিন্ন স্থানে ১০টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করে আমাদের ছেলে-মেয়েরা অর্থ উপার্জন করতে পারবে। বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানে পাশাপাশি কোথায় কাজ পাওয়া যাবে, সেই ক্ষেত্রগুলো আমরা দেখিয়ে দেব।’

বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা স্মৃতি পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়ন আপনাদের সামনে দৃশ্যমান। এখন কর্মসংস্থান দিতে হবে। এবার আমার নির্বাচনী স্লোগান হচ্ছে, ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান।’ রাজশাহীতে আগামী ৫ বছরে বিভিন্ন খাতে পর্যায়ক্রমে অন্তত ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন আসলেই বিএনপি-জামায়াত নানা অপপ্রচার, ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হয়। বিএনপি বলছে, ‘তারা নির্বাচনে আসবে না।’ তারা নির্বাচনে আসলে আসবে, না আসলে না আসবে, সেটি তাদের দলীয় ব্যাপার। কিন্তু তারা আবার বলছে, ‘নির্বাচত করতে দেওয়া হবে না।’

‘নির্বাচন করতে দেওয়া হবে না’ তাদের এই কথার মধ্যে দম্ভ, অহংকার ও পেশিশক্তি প্রদর্শনের অপচেষ্টা আছে। তারা কী আবারো ২০১৪/১৫ সালের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনে বাধা দিতে চায়? ২০১৪/১৫ সালে সারাদেশে অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল বিএনপি-জামাত। গাড়ি, বাস, ট্রেন এমন কোন জায়গা নেই, যেখানে তারা আগুন দেয়নি। এমনকি যে গাছ আমাদের মঙ্গল ছাড়া কোন ক্ষতি করে না, সেই গাছও কেটে ফেলে, রেল লাইনও উপড়ে ফেলে। সেই কাজটি তারা আবারো করতে পারে, সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবু রায়হান মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী এডভোকেট বারের সাবেক কনভেনর এ্যাড এন্তাজুল হক বাবু, আবু রায়হান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন টুনু। আরো বক্তব্য দেন এ্যাড. শামীমা ইসলাম শিখা, আকবর আলী, এড. তৌহিদ আল হাসান বাবলা, আব্দুল ওহাব জেমস, অবসরপ্রাপ্ত কর্ণেল মনিরুল ইসলাম প্রমুখ।

Continue Reading

Previous: নওগাঁয় চালু হয়েছে ৬টি মডেল মসজিদ, নির্মাণকাজ চলমান আরও ৪টি’র
Next: খাদ্যদ্রব্যে উচ্চমাত্রার লবণ, ক্ষতিগুলো সম্পর্কে সচেতন হতে হবে

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.