Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

খাদ্যদ্রব্যে উচ্চমাত্রার লবণ, ক্ষতিগুলো সম্পর্কে সচেতন হতে হবে

নিউজডেস্ক May 25, 2023

সম্পাদকীয়: মানবদেহের জন্য প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান লবণ। শরীরের স্বাভাবিক গঠন ও কার্যকলাপের জন্য লবণ খাওয়া প্রয়োজন। এ ছাড়া শরীরের জলীয় অংশের ভারসাম্য নিয়ন্ত্রণ, স্নায়ু ও মাংসপেশির স্বাভাবিক কার্যক্রম চালনা ও রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে লবণ। তবে রয়েছে ঝুঁকিও। অতিরিক্ত লবণ খেলে নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ায় হৃদ্যন্ত্র, রক্তনালি, কিডনি, মস্তিষ্ক ও চোখ দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এজন্য বাড়তি লবণ খাওয়া এড়ানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সম্প্রতি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা বেশ উদ্বেগজনক। জানা যায়, দেশে প্রক্রিয়াজাত প্যাকেটকৃত ৬২ শতাংশ খাদ্যে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পরিমাণে লবণ আছে। গবেষকরা ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত দেশের সব বিভাগের ১২০টি দোকান থেকে ১৬ ধরনের খাদ্যের পাঁচটি করে নমুনা সংগ্রহ করেন। এসব নমুনার মধ্যে কী পরিমাণ লবণ আছে, তা পরীক্ষাগারে পরিমাপ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি লবণ পাওয়া গেছে চানাচুর ও বিস্কুটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ৫ গ্রাম লবণ প্রয়োজন। সেখানে বাংলাদেশের মানুষ গ্রহণ করছে ৯ গ্রামের বেশি লবণ। বিষয়টি উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত লবণযুক্ত খাদ্য গ্রহণে প্রতিবছর বিশ্বে ১৯ লাখ মানুষ মারা যায়। কাজেই দেশে প্রক্রিয়াজাত প্যাকেটকৃত অধিকাংশ খাদ্যে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পরিমাণে লবণ থাকার বিষয়টি চিন্তার বিষয় বৈকি! সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এদিকে দৃষ্টি দেওয়া। দেখা যায়, বাজারে বিক্রির জন্য রাখা খাবারের প্যাকেটগুলোর লেবেলে লবণসহ খাদ্যপণ্যের উপাদানের সঠিক মাত্রা দেওয়া থাকে না।

অনেক সময় এসব তথ্য লুকিয়ে খাদ্য বাজারজাত করা হয়। এটি ভোক্তার সঙ্গে একধরনের প্রতারণা। তাই এ ব্যাপারে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। প্রতিটি খাবারের প্যাকেটে উপাদানের সঠিক মাত্রা উল্লেখ থাকতে হবে এবং তা নিয়মিত পরীক্ষা করতে হবে। প্যাকেটজাত খাবারে সর্বোচ্চ কী পরিমাণ লবণ ব্যবহার করা যাবে, সরকারকে তা নির্ধারণ করে দিতে হবে।

সরকারের সেই নির্দেশনা ঠিকমতো মানা হচ্ছে কি না, বিষয়টি নিয়মিত নজরদারির মধ্যে রাখতে হবে। দ্বিতীয়ত, লবণ কম খাওয়ার ব্যাপারে সাধারণ মানুষ ও নীতিনির্ধারকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। বিভিন্ন প্রচারণা কর্মসূচির মাধ্যমে অতিরিক্ত লবণ গ্রহণের ক্ষতিকর দিকগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে।

Continue Reading

Previous: ‘আগামীতে রাজশাহী মহানগরীতে ১০টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে’- খায়রুজ্জামান লিটন
Next: আগামী নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিসান্টিস

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.