Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী হতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজডেস্ক June 11, 2023

তথ্যবিবরণী
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম, এমপি। শনিবার (১০ জুন) দুপুরে রাজশাহীর বাঘায় শাহ্দৌলা সরকারি কলেজে স্নাতক (সম্মান) ২য় ব্যাচের কোর্স সমাপনী ও প্রাক্তন অধ্যক্ষগণের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

শাহ্রিয়ার আলম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। এজন্য সরকার কাজ করছে, তবে শুধু সরকার কাজ করলেই হবে না; শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে।

তিনি শাহ্দৌলা সরকারি কলেজকে বাঘার একটি গৌরব উল্লেখ করে বলেন, ২০১৬ সালে শাহ্দৌলা সরকারি কলেজ জাতীয়করণ হয়।

এই কলেজে উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পড়ানো হচ্ছে। উপজেলা পর্যায়ে একটি জাতীয় কলেজ স্থাপন সহজ বিষয় হয় নয়, এজন্য অনেক চড়াই-উতরাই পারি দিতে হয়েছে। আজকে এই কলেজের অত্যন্ত আনন্দের দিন প্রথম ব্যাচের সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে স্নাতক শেষ করেছে, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। এরাই বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে একদিন এই কলেজের মুখ উজ্জ্বল করবে। আগামী ৫ বছরের মধ্যে এই কলেজের মেধাবী শিক্ষার্থীরা বিসিএস ক্যাডার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জীবনে কখনো হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনা শেষ করে চাকুরি করতে হবে এমন ভাবনা ঠিক নয়। তোমাদের চিন্তায় যদি সততা থাকে তা হলে অবশ্যই নিজের যোগ্যতায় যে কোনো পেশায় নিয়োজিত হলে সফলতা পাবে। তিনি অর্জিত শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।

শাহ্দৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী দ্বিতীয় ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় কলেজের প্রাক্তন অধ্যক্ষগণের হাতেও সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে শাহ্দৌলা কলেজ মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা মসজিদ প্রদক্ষিণ করে পুনরায় শাহ্দৌলা কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে তিনি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এদিন বেলা এগারোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর আড়ানীস্থ বাসভবনে বাঘা উপজেলার দুস্থদের মাঝে অর্থসহায়তার চেক ও ঢেউটিন বিতরণ করেন। এ সময় তিনি সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১৭ জনকে ৫০ হাজার করে মোট সাড়ে আট লাখ টাকার চেক এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোট ১৬ জনকে ২ বান্ডিল করে মোট ৩২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার করে মোট ৯৬ হাজার টাকার চেক তুলে দেন।

Continue Reading

Previous: স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন দেশ প্রেমিক স্মার্ট জনগণ: ডেপুটি স্পীকার
Next: রাজশাহী নগরীতে নৌকা প্রতীকের প্রার্থী খায়রুজ্জামান লিটনের গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.