Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহী নগরীতে নৌকা প্রতীকের প্রার্থী খায়রুজ্জামান লিটনের গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল

নিউজডেস্ক June 11, 2023

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর ১৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকেলে মালদা কলোনী ঈদগাহ মাঠে ও কয়েরদাঁড়ায় পৃথক ২টি পথসভায় বক্তব্য রাখেন তিনি। নৌকা প্রতীকের প্রার্থীর গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল নামে। এ সময় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আজকে মালদা কলোনী মাঠে মানুষের ঢল নেমেছে। এই একই চিত্র রাজশাহী নগরীজুড়ে। আমরা যেখানেই যাচ্ছি, সেখানে নৌকার পক্ষে মানুষ দলে দলে অংশ নিচ্ছে।

সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, গত ৫ বছরের মধ্যে আমি মাত্র আড়াই বছর কাজ করতে পেরেছি। কারণ করোনা মহামারি, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, ডলারের সংকট ইত্যাদি কারণে আড়াই বছর কাজ করা সম্ভব হয়নি। মাত্র আড়াই বছরে যে কাজ করেছি, সেটা দৃশ্যমান। সারাদেশের মানুষ রাজশাহীর ভূয়শী প্রশংসা করছেন, যিনি বেড়াতে আসেন, তিনিই মুগ্ধ হয়ে যান। এই অর্জন ধরে রেখে রাজশাহীকে আরো সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, রাজশাহীতে এখন যে কাজটি বাকি আছে, সেটি হলো কর্মসংস্থান। আমার নির্বাচনী ইশতেহারে এক নম্বরে আছে কর্মসংস্থান। রাজশাহীতে শিল্পকারখানা নাই বললেই চলে। যদি এখানে ১০ থেকে ২০টি কারখানা থাকতো তাহলে আপনাদের ছেলে-মেয়েদের কর্মের চিন্তা করতে হতো না। এবার আপনারা যত বেশি ভোটে আমাকে জয়যুক্ত করবেন, আমি তত বেশি জোর দিয়ে প্রধানমন্ত্রীকে বলতে পারবো, রাজশাহীর মানুষ আপনার নৌকাকে বিজয়ী করেছে, এবার আপনি তাদের জন্য কর্মের ব্যবস্থা করে দেন।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, এবার প্রধানমন্ত্রীর সহযোগিতায় রাজশাহীতে শিল্পকারখানা করতেই হবে। নওদাপাড়া ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ নির্মাণ করা হয়েছে। সেখানে বিনোয়োগকারীদের নিয়ে এসে শিল্প-কারখানা গড়ে তোলা হবে। এছাড়া বেলপুকুরে চামড়া শিল্প পার্কের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। সেটার উন্নয়ন কাজও করতে চাই। পদ্মা নদীপথে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু ও বাণিজ্য আগামী ৩/৪ মাসের মধ্যে শুরু হবে। সেই বাণিজ্যকে আমরা রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত বর্ধিত করতে চাই। রাজশাহীতে নৌবন্দর করতে যাচ্ছি, জায়গা আমরা দেখে রেখেছি। এটি চালু হলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসার হবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে।

তিনি আরো বলেন, রাজশাহী থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যান। আপনাদের অনেক কষ্ট করে যেতে হয়। ঢাকা থেকে, খুলনা থেকে সরাসরি ট্রেন কলকাতা যায়। সেভাবে রাজশাহী থেকে সরাসরি ট্রেন ও বাস কলকাতা যাবে। এই কাজ অনেক দূর এগিয়ে রেখেছি। আগামী কয়েক মাসের মধ্যে এটি চালু হবে। রাজশাহীর মানুষের কল্যানে আরো অনেক কাজ বাকি আছে। সেই কাজগুলো করতে চাই।

পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি নাইমুল হুদা রানা, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুনতাজ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ।

Continue Reading

Previous: শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী হতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Next: লোকসানই যেন স্বাভাবিক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষায় পদক্ষেপ জরুরি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.