Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

লোকসানই যেন স্বাভাবিক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষায় পদক্ষেপ জরুরি

নিউজডেস্ক June 12, 2023

সম্পাদকীয়: বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে লোকসান হবে, এটাই যেন এখন স্বাভাবিকতায় পরিণত হয়েছে! বস্তুত এসব প্রতিষ্ঠানের লোকসানের বিষয়টি পুরোনো। সরকার কেন বছরের পর বছর লোকসানের এ বোঝা বহন করবে? সরকারের উচিত এসব প্রতিষ্ঠানের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া। চলতি অর্থবছরে রাষ্ট্রীয় ১০ করপোরেশনের লোকসানের পরিমাণ ২০ হাজার ৭৮৯ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি লোকসান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের।

আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির লোকসান ৭ হাজার ৮৭ কোটি টাকা। এ ছাড়া ৩০টি করপোরেশনের মধ্যে ১৮টির কাছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঋণ রয়েছে ৫৯ হাজার ৭৩০ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় সংস্থাগুলো যেসব কারণে লোকসান দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাজনৈতিক প্রভাব, ট্রেড ইউনিয়নের অযাচিত হস্তক্ষেপ, বেশি জনবল নিয়োগ, ব্যবস্থাপনায় অদক্ষতা, পেশাদারির অভাব, মানসম্মত পণ্য উৎপাদনে ব্যর্থতা ও বেশি উৎপাদন ব্যয়।

বস্তুত কোনো কোম্পানিকে লাভজনক করতে প্রথমেই দরকার উন্নত ব্যবস্থাপনা। রাষ্ট্রীয় সংস্থাগুলোয় এ দিকটি কখনোই তেমন মনোযোগ দেওয়া হয়নি। কোনো কোম্পানির ব্যবস্থাপনায় সংকট থাকলে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরও সেটি লাভজনক হবে না। উদাহরণ হিসাবে সরকারি চিনিকলগুলোর লোকসানের বিষয়টি উল্লেখ করা যায়। বাজারে সরকারি চিনিকলগুলোয় উৎপাদিত চিনির চাহিদা ব্যাপক। অথচ সরকারি চিনিকলগুলো লোকসানি প্রতিষ্ঠান হিসাবে পরিচিত।

সরকারি চিনিকলগুলোর অব্যাহত লোকসানের প্রধান কারণ ব্যবস্থাপনার ত্রুটি। চিনিকলের কর্মচারীদের বছরে মাত্র কয়েক মাস কাজ থাকে। বাকি সময় তারা অলস সময় কাটান। ব্যবস্থাপনা কাঠামোয় আমূল সংস্কারের উদ্যোগ নেওয়া হলে চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক দুর্নীতির বিষয়টিও বহুল আলোচিত।

অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার, ভুয়া বিল-ভাউচারসহ বিভিন্ন আর্থিক দুর্নীতির নিত্যনতুন কৌশল আবিষ্কার করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রীতিমতো দুর্নীতির উর্বর ভূমিতে পরিণত করা হয়। এসব কারণেই রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপারে মানুষের আস্থা কম। এ অবস্থায় প্রতিষ্ঠানগুলোর সুনাম বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে লাভজনক করতে হলে সরকারকে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে হবে। সরকারের উচিত বিশেষজ্ঞদের এ মতকে গুরুত্ব দেওয়া।

Continue Reading

Previous: রাজশাহী নগরীতে নৌকা প্রতীকের প্রার্থী খায়রুজ্জামান লিটনের গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
Next: বিপুল বিনিয়োগেও ভাঙ্গাচোরা সড়ক-মহাসড়ক

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.