আলো ডেস্ক: রাজশাহীতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরীর হেতেমখা এলাকার একটি ছাত্রাবাসের ছাদে বৃষ্টিতে ভেজার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম শাহাবুল ইসলাম (২৪)।
তিনি রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. এম এ জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, বজ্রপাতে আহত এক যুবকের হাসপাতালে মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।
