স্টাফ রিপোর্টার
আগামী ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের শেষ দিনে বৃষ্টি উপক্ষো করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর কাউন্সিলর প্রার্থীরা।
৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বারিকের প্রচার-প্রচারণা হাজারো নারী-পুরুষ সমর্থক নিয়ে প্রচার মিছিল বের করেন কাউন্সিলর প্রার্থী রারিক। এদিকে ২২ ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন জিপগাড়ী প্রতিকের প্রার্থী নাদিরা বেগম। জনসমর্থনে এগিয়ে রয়েছেন তিনি।
এছাড়া বৃষ্টি অপেক্ষা করে শেষ দিনের প্রচারণা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামাল। তিনি ট্রাক্টর প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন। সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলামের রুবেলের ট্রাক্টর প্রতীকের প্রচারণা জনতার ঢল নামে।
২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লুকেনের প্রচার প্রচারণা ঠেলাগাড়ি প্রতিকে ভোট চেয়ে প্রচারণা শেষ করেন। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেলালের প্রচার-প্রচারণায় হাজারো মানুষের ঢল নামে সকলেই ঘুড়ি প্রতিকের ভোট চেয়ে প্রচারণা শেষ করেন।
