Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

মুমূর্ষু অবস্থায় দিন কাটাচ্ছেন খালেদা জিয়া: রিজভী

নিউজডেস্ক June 23, 2023

আলো ডেস্কঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, খালেদা জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। তিনি মুমূর্ষু অবস্থায় দিন কাটাচ্ছেন। তার পরিবর্তে তারই সুযোগ্য সন্তান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার নেতৃত্বে ইনশাআল্লাহ্ এগিয়ে যাবো।

আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) ঢাকা জেলা শাখা। রিজভী বলেন, খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। আজকে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

তার বিদেশে উন্নত চিকিৎসার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ হচ্ছে কসাই। আমাদের প্রত্যেক নেতাকর্মী নির্যাতন-নিপীড়নের শিকার। সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, গোটা দেশকে আন্তর্জাতিক খেলাধুলার মাঠ বানিয়েছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অটুট সার্বভৌমত্বের দিশারী ছিলেন জিয়াউর রহমান, তিনি সার্বভৌমত্বকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। বাইরের কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে টু শব্দ করতে পারতো না, গোপন ষড়যন্ত্র তো সবসময়ই থাকে।

কিন্তু আজকে শেখ হাসিনার কারণে বাংলাদেশের মর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে। তার কারণে বিদেশি রাষ্ট্র কথা বলতে পারছে। বিএনপির এ মুখপাত্র বলেন, আজকে শেখ হাসিনা সেন্টমার্টিন দ্বীপ দেননি বলে ক্ষমতায় থাকতে পারবেন না মর্মে আশঙ্কা প্রকাশ করেছেন। কেন, এজন্য তো তিনিই দায়ী। তিনি দিনের ভোট রাতে করেন। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছেন। তিনি ভোট চুরি নয়, ভোট ছিনতাই করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছেন। জনগণ তো এখন ভোট দিতে যায় না।

আর শেখ হাসিনার বশংবদ নির্বাচন কমিশন বলে যে, ভোট সুষ্ঠু হয়েছে। আসলে জনগণ এটা বিশ্বাস করে না। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বড় কথা বলেন, দেশে এসে উনি কারও কাছে মাথানত করবেন না কাউকে পাত্তা দেন না জানিয়েছেন। তিনি সেন্টমার্টিন দেননি বলে ক্ষমতায় থাকতে না পারার সংশয় প্রকাশ করেছেন। কেন আজকে এসব কথা হবে? এর জন্য তো উনিই দায়ী। উনি মানুষের ভোটের গণতান্ত্রিক অধিকারকে নির্বাসনে পাঠিয়েছেন। এটা কি অসত্য? তিনি আরও বলেন, শেখ হাসিনা নাকি মাথানত করেন না।

তাহলে আমেরিকার সহযোগিতার জন্য ভারতকে অনুরোধ করেছেন কেন? আসলে উনি তলে তলে ঘুষ দিয়ে তাদের নিজের পক্ষে রাখার চেষ্টা করেন। তবে মনে রাখতে হবে- সবাই কিন্তু ঘুষ খান না। রিজভী বলেন, বর্তমান সরকার তো লোভী। দেশের মানুষের প্রতি এ সরকারের কোনো মায়া নেই। ওয়ান ইলেভেনের সময় তিনি (শেখ হাসিনা) তো দেশ ছেড়ে পালিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া সেটা করেননি। সুতরাং কয়েকটি ফ্লাইওভার বা পদ্মাসেতু করে দিলেই হয় না। জনগণ সরকারের ভেলকিবাজি বুঝে।

আয়োজক সংগঠনের সভাপতি এইচএম আমিনুর রহমান আমিনের সভাপতিত্বে ও মো. জুয়েল রানার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেছারুল হক, হাফেজ মাসুম বিল্লাহ, মৎস্যজীবী দলের মো. আবদুর রহিম, তাঁতী দলের খন্দকার হেলাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ প্রমুখ।

Continue Reading

Previous: জি-২০ সম্মেলনে শিক্ষার রূপান্তরে আন্তর্জাতিক অংশীদারত্বের আহ্বান শিক্ষামন্ত্রীর
Next: ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত সাভারের চামড়া শিল্প নগরী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.