Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত সাভারের চামড়া শিল্প নগরী

নিউজডেস্ক June 23, 2023

আলো ডেস্ক: বিদ্যুতের লোডশেডিংয়ের মধ্যেই চ্যালেঞ্জ নিয়ে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ১ কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়েছে সাভারের চামড়া শিল্প নগরী। এজন্য লবণ, রাসায়নিক দ্রব্য ও অতিরিক্ত শ্রমিক নিয়ে সাভারের ১৪২টি ট্যানারি চামড়া সংগ্রহের জন্য প্রস্তুত আছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)। তবে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সাভারের তেঁতুলঝোড়া এলাকায় বিসিক চামড়া শিল্প নগরীতে গিয়ে দেখা গেছে, ঈদের বর্জের অতিরিক্ত চাপ সামলাতে সিইটিপি সংস্কারের কাজ চলছে।

এ ছাড়া বিসিক এলাকার জমে থাকা বিভিন্ন আবর্জনা সরিয়ে ফেলা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে পানি নিষ্কাশনের নালা। বিভিন্ন কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। নির্দেশনা মেনে অনেক কারখানার সামনেই লাগানো হয়েছে গাছ। আসন্ন ঈদের প্রস্তুতির ব্যাপারে প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজের প্রোপ্রাইটর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গত বারের তুলনায় এবার বস্তাপ্রতি লবণের দাম বেড়েছে ৩ থেকে ৪শ টাকা। পাশাপাশি যেসব কেমিক্যাল লাগে সেগুলোরও দাম বেড়েছে। বাড়তি দামেই আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে।

আশা করছি আগের বারের মতই চামড়া সংগ্রহ করতে পারব। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্ল্যাহ বলেন, সাভারের ১৪২টি ট্যানারি চামড়া সংগ্রহের জন্য প্রস্তুত। লবণ থেকে শুরু করে অন্যান্য রাসায়নিক দ্রব্য সব প্রস্তুত আছে। দেশের বিভিন্ন জেলার মৌসুমি যে শ্রমিক আছে চামড়া প্রস্তুতের জন্য, তাদেরও প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে আমাদের ট্যানারিগুলো প্রস্তুত। এ বছর গরু, মহিষ, ছাগল ও ভেড়া মিলিয়ে প্রায় ১ কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

কোরবানীর ঈদের দিন ও তার পরদিন মূলত সারাদেশ থেকে কাঁচা চামড়া আসে সাভারের এই চামড়া শিল্পনগরীতে। ঈদের ৩য় দিনও খুব অল্প পরিমাণে আসে কাঁচা চামড়া। লবণ দেওয়া চামড়া আসতে শুরু করে এক সপ্তাহ পর। ঈদের বাড়তি চাপ ছাড়াও স্বাভাবিক সময়ের জন্যও এখনও পুরোপুরি প্রস্তুতি হতে পারেনি সাভারের বিসিক চামড়া শিল্প নগরী। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কোনো সুযোগই এখনো গড়ে উঠেনি। এ ছাড়া ডাম্পিং ইয়ার্ডও গড়ে তোলা হয়নি এখনো। এ বিষয়ে সাখাওয়াত উল্ল্যাহ আরও বলেন, কিছু কাজ অসম্পূর্ণ রেখে ট্যানারিগুলো স্থানান্তর করা হয়েছে। ওই কাজ এখনো সম্পূর্ণ করা হয়নি। আর বর্জ্য ব্যবস্থাপনা এখনো ১ শতাংশও হয়নি।

ডাম্পিং তো সমাধান না, রিইউজটা হচ্ছে সমাধান। ডাম্পিং নিয়ে কথা বলতে বলতে অনেকে চুপ হয়ে গেছেন। ৭-৮ বছর হয়ে গেছে শুধু ডাম্পিংই হচ্ছে। সাভার শিল্প নগরীর সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের (সিইটিপি) ক্ষমতা রয়েছে ২৫ হাজার কিউবিক মিটার পানি শোধন করার। তবে ঈদকে কেন্দ্র করে চাপ বেড়ে প্রায় ৩৫ হাজার কিউবিক মিটারে দাঁড়ায় বলে দাবি ট্যানারি মালিকদের। আর বিসিক কর্তৃপক্ষ বলছে আগের চেয়ে ভালো অবস্থানে আসার চেষ্টা করছেন কারখানা মালিকরা।

তাই তরল বর্জ্যরে পরিমাণ কমে আসছে। এ বিষয়ে সাভার চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান রিজওয়ান বলেন, ট্যানারি মালিকদের পানি ব্যবহারসহ বিভিন্ন কমপ্লায়েন্স নিয়ে সচেতনতা দেখা যাচ্ছে। হাইকোর্টের ৪টি নির্দেশনা তারা মেনে চলার চেষ্টা করছেন। পরিবেশ অধিদপ্তর তাদের মনিটরিং করছে। যাদের পরিবেশের সার্টিফিকেট নেই তাদের ইউটিলিটি লাইন কেটে দেওয়া হচ্ছে, উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। পরিস্থিতি অনুধাবন করেই মালিকরা এখন কমপ্লায়েন্সে আসার চেষ্টা করছেন।

আমাদের সিইটিপির ওপর চাপটা অনেক কমই আসে এখন। আগে যেমন পানি আসত, সেই তুলনায় এখন অনেক কম আসছে। একদম রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে তা তো আমরা আশা করতে পারি না। তবে, এবারে আমরা আশা করছি যেহেতু ওনারা এখন নিজেরা সচেতন হচ্ছেন, এ ছাড়া কোম্পানিতে ৬ জন মালিক পরিচালক আছেন তাই আশা করছি আমাদের হ্যান্ডেলিংটা অনেক ভালো হবে। ঈদের অতিরিক্ত চাপ সামাল দিতে সিইটিপির যন্ত্রাংশগুলো মেরামত বা পরিবর্তনের কাজ শুরু হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, আমরা নিজেরা ওভারহোলিং করে, মেশিনারিজ পরিবর্তন করে নিজেদের মত একটা ভালো প্রস্তুতির মধ্য দিয়ে আগাচ্ছি। আশা করছি ঈদের আগে আমাদের এই কাজগুলো শেষ হয়ে যাবে। ঈদকে কেন্দ্র করে গতবারের তুলনায় আমাদের আরও বেশি মনিটরিং থাকবে, মালিকদের সহযোগিতার মনোভাবও আগের চেয়ে অনেক বেড়েছে। পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক সৈয়দ নজমুল আহসান বলেন, ইতোমধ্যে আমরা ৩ জনের টিম করে দিয়েছি, তারা প্রতিদিন মনিটরিং করছে। ঈদের পরও আমাদের মনিটরিং বজায় থাকবে।

Continue Reading

Previous: মুমূর্ষু অবস্থায় দিন কাটাচ্ছেন খালেদা জিয়া: রিজভী
Next: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.