Skip to content
April 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

অপরাধীদের শোধনের জায়গাটিই এখন অপরাধস্থল

নিউজডেস্ক August 17, 2023

সম্পাদকীয়: কারাগারে অপরাধীদের পাঠানো হয় সংশোধনের জন্য। তবে কারাগারে এখন চর্চা হয় অনিয়ম, দুর্নীতি ও নানাবিধ অপরাধের। যেখানে তাদের অন্ধকার জীবন থেকে নতুন করে আলোর পথ দেখানোর জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অন্তরীণ করে রাখা হয়। কিন্তু সম্প্রতি সেই অপরাধীদের শোধনের জায়গাটিই হয়ে উঠেছে অপরাধস্থল। অর্থের বিনিময়ে এখানে মাদক, নারী, মোবাইল সুবিধাসহ সব ধরনের আরাম-আয়েশ মিলছে বলে অভিযোগ দীর্ঘদিনের।

পদে পদে অনিয়মে ভরা কারাগারগুলোতে পুরনো কয়েদিরা নতুন কয়েদিদের ওপর নির্যাতন চালায়, দাগি আসামি ও ভিআইপিসহ শীর্ষ সন্ত্রাসীদের চলে রাম রাজত্ব। এসব ঘটনায় অনেকের শাস্তিও হয়েছে, তবুও কাঁচা পয়সার মোহে নিজেকে বিকিয়ে দেন কেউ কেউ আর এর ফলেই সুযোগ পায় অপরাধীরা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মোট ৫ হাজার ৮২১ জন বন্দী আছেন।

কাশিমপুরের এ কারাগারে জেলার ও জেলারের অনুগত ব্যক্তিরা আসামি ও বন্দীদের সামান্য কটুকথা বা অন্যায় বা ত্রুটির জন্য শারীরিকভাবে নির্যাতন করেন। নির্যাতনের পর জখমের চিহ্ন মুঠোফোনে ধারণ করে আসামিদের স্বজনকে দেখিয়ে আরও নির্যাতনের ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। কারাগারগুলোর দায়িত্বে থাকা অনেক কর্মকর্তা এর পৃষ্ঠপোষক হয়ে উঠেছেন। কারা কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা থেকে শুরু করে নিচের দিকের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

কিছু ক্ষেত্রে তারা অপরাধ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। এছাড়াও সাবেক যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে কাশিমপুরে রাখা হলে তিনি সেখানেও এক অপরাধ জগৎ গড়ে তোলেন। কাশিমপুর কারাগারে স্বল্প সময় অবস্থানের মধ্যেই পাপিয়া সেখানেও একটি অপরাধ চক্র গড়ে তোলেন। একজন শিক্ষানবিস আইনজীবীকে নানা ধরনের নির্যাতনের সূত্র ধরে এ খবর বাইরে আসে। এ নিয়ে কারাগারে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

সেখানে রীতিমতো সংঘর্ষ বেধে যায়। কারা কর্তৃপক্ষের লোকজনও এতে জড়িয়ে পড়েন। জানা যাচ্ছে, বন্দীদের সেল পরিবর্তনের নিয়ন্ত্রণ নেন পাপিয়া। যাকে তাকে গালিগালাজ আঘাত করার পুরনো অভ্যাস এখানেও চালু করেন। তার কক্ষে তল্লাশি করে স্মার্টফোন ও চার্জার পাওয়া গেছে। একজন দাগি আসামি কিভাবে কারাগারের অভ্যন্তরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন; তা খুঁজতে গিয়ে দেখা যায়, খোদ শীর্ষ কর্মকর্তাদের একটি অংশ তার পৃষ্ঠপোষক।

কারাগারের অভ্যন্তরে সংঘর্ষের পর জেলসুপার ও ছয় কারারক্ষীকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। পাপিয়াকে অন্য কারাগারে সরিয়ে নেয়া হয়েছে। অভিযোগ রয়েছে, কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠলে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানো হয়। এভাবে মূল অপরাধীদের বাঁচানো হয়।

তবে এগুলো নিয়ে কখনোই স্বচ্ছ তদন্ত হয় না। বরাবর পাশ কাটিয়ে যাওয়া হয়। তাই পাপিয়াকে নিয়ে ওঠা অভিযোগগুলো একইভাবে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে কি না এর একটি বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন। অপরাধ যেই করুক না কেন, তাকে বিচারের আওতায় আনা হোক। নয়তো, আমাদের সর্বনাশের আর কিছু বাকি থাকবে না।

Continue Reading

Previous: টাইব্রেকার রোমাঞ্চে সুপার কাপ জিতল ম্যানসিটি
Next: কৃষিপণ্য রপ্তানিতে কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সক্ষম হচ্ছে না দেশ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.