Skip to content
April 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

কৃষিপণ্য রপ্তানিতে কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সক্ষম হচ্ছে না দেশ

নিউজডেস্ক August 17, 2023

বিশেষ সংবাদ: কৃষিপণ্য রপ্তানিতে কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করতে পারছে না বাংলাদেশ। অথচ এ খাতে সরকার প্রণোদনা দিচ্ছে। মূলত গুণগত মানের পণ্য সংরক্ষণ ও সরবরাহ লাইনে ঘাটতিসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সক্ষমতা না থাকায় কৃষিপণ্য রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে দেশ। ফলে ২০২২-২৩ অর্থবছরে আগের অর্থবছর (২০২১-২২) থেকে রপ্তানি আয় কম হয়েছে ২৭.৪৭ শতাংশ। এ সময় লক্ষ্যমাত্রা ছিল ১৩৯ কোটি ৪১ লাখ ডলার।

অথচ এ সময় আয় হয়েছে মাত্র ৮৪ কোটি ৩০ লাখ ডলার। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩৯.৫৩ শতাংশ কম। ২০২১-২২ অর্থবছরের আয় ছিল ১১৬ কোটি ডলার। তবে চলতি অর্থবছরে (২০২৩-২৪) আগের অর্থবছর থেকে ৩৩ শতাংশ কমিয়ে লক্ষ্যমাত্রা ৯৩.৪৫ কোটি ডলার ধরা হয়েছিল। তবে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সাড়ে ১৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এ সময় আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি ৭৫ লাখ ডলার। আর আয় হয়েছে ৭ কোটি ২৫ লাখ ডলার।

এর আগের বছর এই সময়ে আয় ছিল ৬ কোটি ৩৩ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, কৃষিপণ্য রপ্তানিতে সরকারের ২০ শতাংশ নগদ প্রণোদনা প্রদানসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলেও ওসব পরিকল্পনা এখনো আলোর মুখ দেখেনি। ফলে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় কৃষিপণ্য উৎপাদন, গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিস (গ্যাপ) এবং কীটনাশক সারের ব্যবহার সম্পর্কে কৃষকদের অবহেলার কারণে রপ্তানি আয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

এজন্য কৃষকরাও কৃষিপণ্য রপ্তানি করে বাড়তি আয়ের যে সুযোগ ছিল সেটা পাঁচ্ছেন না। একই সঙ্গে বৈদেশিক আয়ের সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। দেশের রপ্তানিকারকরা বিশ্ববাজারে গুণগত মানের পণ্য নিশ্চিত করতে পারছে না। এ ছাড়া রপ্তানি পণ্য কোথা থেকে কিভাবে আসে (ট্রেসিবিলিটি) সেটা নিশ্চিত করা যায়নি।  উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত পণ্য সংরক্ষণ করার ব্যবস্থা এবং বিমানবন্দরের পাশে সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে দেশের কৃষিপণ্য রপ্তানি ঘুরে দাঁড়াবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। সূত্র জানায়, সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্যা চিহ্নিত করতে গিয়ে দেখা যায়, কৃষকের উৎপাদনে বেশি লোকসান।

প্রয়োজনীয় হিমাগারের অভাবে শুধু আলু সংরক্ষণে হিমাগার থাকলেও অন্য কৃষিপণ্য রাখার মতো কোনো বিনিয়োগ এ খাতে আসেনি। কিছু থাকলেও তাতে খুব কম সংরক্ষণ করা যায়। এ ছাড়া কৃষিপণ্য উৎপাদনের পর সংরক্ষণ করতে গিয়ে ২৫ থেকে ৩০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে সংরক্ষণব্যবস্থা জোরদার করা গেলে সংরক্ষণের সময় লোকসান ৫ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা সম্ভব। এদিকে এ বিষয়ে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল রপ্তানিকারক সমিতির সভাপতি এস এম জাহাঙ্গীর জানান, কেন্দ্রীয়ভাবে কৃষিপণ্য সংরক্ষণ ও আধুনিক প্যাকেজিংয়ের দুর্বলতার ফলে অনেক উদ্যোক্তা পণ্য রপ্তানি করতে পারছে না।

এ ছাড়া বৈশ্বিক আবহাওয়ার কারণেও ক্রেতারা কাছের দেশগুলো থেকে পণ্য আমদানি করেছে। ফলে দেশের কৃষিপণ্য রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রতিযোগী দেশগুলোতে প্যাকেজিংয়ের পাশাপাশি আধুনিক ল্যাবও থাকে। ওসব ল্যাবে তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পণ্য প্যাকিং করা হয়। এ ছাড়া গ্যাপ নীতিমালা থাকলেও বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে, যা একেবারেই কম। ইউরোপ ও আমেরিকার পণ্য নিতে প্রথম ধাপ হলো গ্যাপ অনুসরণ করা হয়েছে কি না নিশ্চিত করা। এগুলোতে এদেশে বড় দুর্বলতা রয়েছে।

Continue Reading

Previous: অপরাধীদের শোধনের জায়গাটিই এখন অপরাধস্থল
Next: খাদ্যবান্ধব কর্মসূচিতে ৬০ কেজি চাল পাবেন কার্ডধারীরা: খাদ্যমন্ত্রী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.