Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

সরকার সবসময় উদ্যোক্তাদের পাশে আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজডেস্ক August 19, 2023

তথ্যবিবরণী
সরকার সবসময় উদ্যোক্তাদের পাশে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম, এমপি। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনি এলাকা রাজশাহীর চারঘাটের কালুহাটিতে পাদুকা শিল্পের উন্নয়নে একটি কমন ফ্যাসিলিটি সেন্টারের (সিএফসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যেখানে সরকার সবাইকে চাকরি দিতে পারে। আর এটা সম্ভবও নয়। একজন তরুণ উদ্যোক্তা এখন চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। নিজেকে একটি উদ্যোগী কাজে নিয়োজিত করে অনেক উপার্জন করার সুযোগ বর্তমানে সৃষ্টি হয়েছে। সরকার সবসময় উদ্যোক্তাদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সহযোগিতা করতে প্রত্যেকটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

উদ্যোক্তাদের উদ্দেশে শাহ্রিয়ার আলম বলেন, তোমাদের এমন কিছু করতে হবে, যা আর দশ জন করে না। তাহলে দেখবে ভবিষ্যতে পেছনে ফিরে তাকাতে হবে না, সামনে এগিয়ে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন তোমরা চাকরির পেছনে না ছুটে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোল।’

বাংলাদেশের কৃষিই ভবিষ্যতে ব্যবসার সবচেয়ে বড় একটি উপকরণ হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাপী মানব সভ্যতার উন্নয়নের সঙ্গে সঙ্গে কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলাদেশে কৃষি বৃহৎ একটি খাত। ভবিষ্যতে কৃষিজাত পণ্য আমাদের ব্যবসার বড় অংশ দখল করে নেবে সে কারণে আমাদেরকে এখন থেকে কৃষিখাতে উদ্যোগী হতে হবে, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। এ সময় তিনি ব্যবসায়ীদের তড়িৎ ও যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।

কালুহাটির পাদুকাশিল্পের উদ্যোক্তাদের সমস্যা সম্পর্কে সবসময় ওয়াকিবহাল আছেন জানিয়ে তিনি বলেন, সুখের দিনে আপনারা আমাকে না পেলেও দুঃখের দিনে অবশ্যই পাবেন। কালুহাটিতে নিজ উদ্যোগে পাদুকা শিল্পের যাত্রা শুরু হয়েছিল। আজ সরকারের একটি মহৎ উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় কমন ফ্যাসিলিটি সেন্টার উদ্বোধন হলো, যা এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত দেশের প্রথম কমন ফ্যাসিলিটি সেন্টার।

কালুহাটি এখন বৃহৎ জনগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করছে মন্তব্য করে তিনি বলেন, কমন ফ্যাসিলিটি সেন্টারের কারণে কালুহাটিতে পাদুকাশিল্পের সম্ভাবনা আরও ব্যাপক মাত্রায় ছড়িয়ে যাবে। সবাইকে আরও দক্ষ হয়ে কাজ করে এই শিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। অনুষ্ঠানে কালুহাটি পাদুকা পল্লির উদ্যোক্তারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক
Next: আমাদের দেশে “ডিম” নিয়ে হুশিয়ারী ডিম আমদানী করলে ২০ টাকায় খেতে হবে ডিম

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.