Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

অবাধ সুষ্ঠু নির্বাচনে কিসের ভয়: জি এম কাদের

নিউজডেস্ক August 19, 2023

আলো ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদীয় বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সরকারের সমালোচনা করে বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের নাম শুনলেই আপনারা ভয় পেয়ে যান কেন, সত্যিকার অর্থে আপনারা যদি জনগণ ও দেশের উন্নয়নে কাজ করেছেন মনে করেন তাহলে সে প্রতিদান জনগণ আপনাদের দিবে।

এখানে ভয়ের কি আছে, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দু’বার আওয়ামী লীগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছি এবং অর্জন করেছি। এখন আওয়ামী লীগ, বিএনপিসহ সব দল মিলে সরকার থাকুক, যেভাবে থাকুক একসঙ্গে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, যার মাধ্যমে গণমানুষের, দেশের, ভোটের, কথা বলার ও সমালোচনার অধিকার প্রতিষ্ঠিত হবে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর টাউন হলে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচন আরেকটি মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ এটি দাবি করতে পারে না। কারণ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করছে আওয়ামী লীগ। তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে বৈষম্য, বঞ্চনা, ভোটের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে এখন একটি সুবিধাভোগী গোষ্ঠিতে পরিণত হয়েছে।

দলটির মহাসচিব ও সম্মেলনের প্রধান বক্তা মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি ও আওয়ামী লীগ দুর্নীতি ও দুঃশাসনে চ্যাম্পিয়ন হয়েছে। এ দু’দলের চরিত্র একই। দেশের জনগণ এখন বিকল্প খুঁজছে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ্ এর সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, আলহাজ্ব সোলায়মান আলম শেঠ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, নোয়াখালী জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়।

Continue Reading

Previous: নদীভাঙন রোধে পদক্ষেপের সুফল পাঁচ্ছে মানুষ: পানিসম্পদ উপমন্ত্রী
Next: হাসিনার পক্ষ নিয়ে আমেরিকাকে বার্তা ভারতের”রাজনীতিতে নতুন মোড়

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.