আলো ডেস্ক: বিএনপি নেতা নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল বলেন, মঙ্গলবার দুপুর দেড়টায় ইউনাইটেড হসপিটালের কেবিনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামকে খানকে দেখতে যান তিনি। সেখানে গিয়ে কিছুক্ষণ পাশে বসে সময় দেন মহাসচিব। এ সময় তিনি চিকিৎসক ও মিসেস নজরুল ইসলাম খানের কাছ থেকে তার খোঁজ-খবর নেন। বিএনপি নেতা নজরুল ইসলাম খান গত বুধবার অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন।
