Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সমকামিতা-প্রতারণার অভিযোগে কথিত পীর গ্রেপ্তার

নিউজডেস্ক September 28, 2021

আলো ডেস্ক: যৌন হয়রানি, সমকামিতা ও প্রতারণার অভিযোগে কথিত পীর আবদুল মুত্তালিব চিশতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা ও যৌন হয়রানির দুটি মামলা রয়েছে। গত সোমবার রাজধানীর তুরাগ থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি টিম। গতকাল মঙ্গলবার বিকেলে ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যেসব মন্ত্রণালয় সারাদেশে ব্যাপক কর্মকা- পরিচালনা করে, সেই মন্ত্রণালয়গুলোতে আবদুল মুত্তালিব চিশতির আনাগোনা বেশি। মন্ত্রণালয়ে ঘুরে মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলতেন তিনি। একই সঙ্গে তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে বয়ান করতেন। তার লম্বা বয়ান ও মোনাজাতে মুগ্ধ হয়ে অনেকেই যোগাযোগের জন্য মোবাইল নম্বর নিয়ে রাখতেন। কোনো ভক্ত তাকে ফোন করলে, সুযোগ বুঝে শুরু করতেন প্রতারণা। ডিসি মশিউর রহমান বলেন, ধান্দাবাজি আর প্রতারণায় রাজনীতিকে ব্যবহারের দৌড়েও এগিয়ে কথিত এ পীর। ইতোমধ্যে একটি চক্রকে নিয়ে তিনি আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ গড়ে তুলেছেন। কথিত এ দলে বাগিয়ে নিয়েছেন সিনিয়র সহ-সভাপতির পদ। দলের নাম ভাঙিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে সেলফি তুলতেন তিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন। পরবর্তীতে তাদেরকে দিয়ে সুপারিশ করিয়ে সচিবালয়ে তার আনাগোনা শুরু। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, ভূমি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে তার যাতায়াত বেশি ছিল। তিনি আরও বলেন, পীরবাদ ও রাজনৈতিক পদ ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে মাস্টাররোলে চাকরি দেওয়া, রাজউকের বিভিন্ন প্রকল্পে নির্মাণাধীন ফ্ল্যাট স্বল্পমূল্যে বরাদ্দ নিয়ে দেওয়া, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান-মেম্বার, ওয়ার্ড কাউন্সিলর অথবা মেয়র প্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দ পাইয়ে দেওয়ার কথা বলে ছয় থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। ডিবির এ কর্মকর্তা জানান, কথিত পীর মুত্তালিব চিশতি সব সময় ধবধবে সাদা পাঞ্জাবি ও পায়জামা পরতেন। তিনি মাথায় সব সময় লম্বা টুপি পরেন। সপ্তাহে একদিন তার বাসায় জিকিরের হিড়িক পড়ে। তখন নারী-পুরুষ ভক্তদের সামনে কাফনের সাদা কাপড় পরে তিনি বয়ান করেন। তিনি কোরআনের মাত্র তিনটি সূরা জানেন। পীরবাদ, চিশতিয়া তরিকা, যৌন হয়রানি তার ব্যবসার একটা কৌশলমাত্র। তিনি আরও জানান, মুত্তালিবের ঘরে দুই স্ত্রী ও অসংখ্য মুরিদ রয়েছে। অথচ তিনি দুটি সমকামিতার ওয়েবপেজ পরিচালনা করেন। ওই পেজের মাধ্যমে শতাধিক ছেলেবন্ধু বানিয়েছেন তিনি। তাদের সঙ্গে অস্বাভাবিক ও বিকৃত যৌনাচারে লিপ্ত হতেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে দুটি মামলা হয়েছে। তবে অনেক ভুক্তভোগীরা লজ্জায় অভিযোগ করছেন না। গ্রেপ্তার মুত্তালিবকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Continue Reading

Previous: করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১৩১০ জন
Next: অডিট আপত্তি শূন্যের কোঠায় আনার আহ্বান ইউজিসির

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.