Skip to content
September 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

নিউজডেস্ক September 19, 2023
ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন আর বিতর্ক যেন এক সূত্রে গাঁথা। বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ডে জড়িয়ে আলোচনার জন্ম দিয়েছেন। এবার তিনি নিজেকেই ছাড়িয়ে গেলেন। নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২১ আবুধাবি টি-টেনে ম্যাচে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ আনা হয়েছে আট ব্যক্তির বিরুদ্ধে। এর মধ্যে অন্যতম বাংলাদেশি এই অলরাউন্ডার।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইসিসি। আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা। নাসিরের বিরুদ্ধে আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

নাসিরের বিরুদ্ধে আনিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুর্নীতিবিরোধী ২.৪.৩ ধারায় তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন।

২.৪.৪ ধারায় তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কি না, তাকে কোনোভাবে প্ররোচিত করা হয়েছিল কি না তা পরিষ্কার করে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন।

২.৪.৬ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

যে আট জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তার মধ্যে ক্রিকেটার তিন জন। একজন নাসির হোসেন অন্য দু’জন হলেন আরব আমিরাতের ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান। বাকিদের মধ্যে আছেন কৃষ্ণা কুমার চৌধুরী। যিনি একটি ফ্র্যাঞ্চাইজি মালিকানার অংশীদার। পরাগ সংঘভিও একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার। আশহারর জায়েদি ব্যাটিং কোচ। সানি ধিলন সহকারী কোচ ও শাদাব আহমেদ টিম ম্যানেজার।

উল্লেখ্য, ২০১৮ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন নাসির হোসেন। এরপর আর দেশের জার্সিতে দেখা যায়নি তাকে। যদিও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিচরণ রয়েছে তার।

Continue Reading

Previous: ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বহিষ্কার
Next: সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026
পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

September 29, 2026
নদী নির্ভর মানুষের জীবিকা রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনার দাবি

নদী নির্ভর মানুষের জীবিকা রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনার দাবি

September 29, 2026
খাস ও ভিপি পুকুর অবৈধ দখলমুক্ত করার অভিযোগ

খাস ও ভিপি পুকুর অবৈধ দখলমুক্ত করার অভিযোগ

September 29, 2026
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা প্রশিক্ষণ ও ৫০ তালগাছের চারা রোপণ

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা প্রশিক্ষণ ও ৫০ তালগাছের চারা রোপণ

September 29, 2026
গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026

আরও খবর

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026
পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

September 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

587207
Users Today : 3730
This Month : 166578
This Year : 558643
Total Users : 587207
Views Today : 16721
Total views : 2150859

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.