Skip to content
October 2, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞার কবলে এবার ৪ দেশের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিউজডেস্ক September 20, 2023

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের ড্রোন ও যুদ্ধবিমান তৈরির তৎপরতাকে কেন্দ্র করে ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। সম্প্রতি জো বাইডেনের প্রশাসন এ ঘোষণা দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, চার দেশের সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিকে (হেসা) ড্রোন ও যুদ্ধবিমান তৈরিতে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া এবং এর সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ এবং আর্থিক গোয়েন্দাসংক্রান্ত আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন, ইরান যেভাবে চালকবিহীন উড়োজাহাজ (ড্রোন) তৈরির তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাতে রাশিয়া, তাদের মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলো এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা বৈশ্বিক স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে।

তিনি আরও বলেন, ইরানের ড্রোন তৈরির তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। সে সঙ্গে ইরানের ড্রোন তৈরিতে প্রয়োজনীয় উপকরণগুলোর রপ্তানি বন্ধের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র উৎসাহিত করে যাবে।

ইউক্রেনে আক্রমণ চালিয়ে সেখানকার বেসামরিক নাগরিকদের ওপর বোমা ফেলার জন্য ব্যবহৃত ড্রোনগুলো রাশিয়াকে ইরান সরবরাহ করছে বলে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠকের ফাঁকে গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান।’

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় রয়েছে শাহিন কোং নামে ইরানের এক ড্রোন কোম্পানি, যা ২০০৮ সালে হেসা নাম নিয়ে একবার নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। ড্রোন কোম্পানিটির ব্যবস্থাপনা নির্বাহী পদে থাকা কর্মকর্তা মেহেদি গোগারদচিয়ান, হামিদরেজা নুরি এবং হুসেন আইনির বিরুদ্ধে দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। এই তালিকায় আছে চীন ভিত্তিক শেনজেন জিয়াসিবো টেকনোলজি কোম্পানি এবং এর মালিক সু চুনপেং, গুইলিন আলফা রাবার অ্যান্ড প্লাস্টিক টেকনোলজি।

ডেল্টা-অ্যারো টেকনিক্যাল সার্ভিস সেন্টার (এলএলসি) সহ রুশ সরঞ্জাম নির্মাতা গ্রুপ রয়েছে এই নিষেধাজ্ঞার তালিকায়। দুই তুর্কি মানি এক্সচেঞ্জার মেহমেত তোকদেমির এবং আলাদ্দিন আয়কুতের বিরুদ্ধেও দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘ইরানের ড্রোন তৈরির তৎপরতাকে ব্যাহত করা এবং ইরানকে তার কাজের ব্যাপারে জবাবদিহি করতে মিত্র ও অংশীদারদের সঙ্গে সকল প্রচেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দী বিনিময় হয়েছে। ইরান থেকে মুক্তি পাওয়া পাঁচ মার্কিন নাগরিক মঙ্গলবার দেশে ফিরলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। দুই দেশের মধ্যকার উত্তেজনার মাঝেই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

Continue Reading

Previous: ‘সিন্ডিকেট ভাঙতে না পারলে আলুও আমদানি করা হবে’
Next: দেশে খাদ্যের কোনো অভাব নেই: খাদ্যমন্ত্রী

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

October 1, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

602512
Users Today : 3331
This Month : 8792
This Year : 573948
Total Users : 602512
Views Today : 32888
Total views : 2247953

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.