Skip to content
October 3, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

দর্শনার্থীদের জন্য খুললো শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান

নিউজডেস্ক September 21, 2023

স্টাফ রিপোর্টার
উন্নয়ন ও সংস্কারের পর দর্শনার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা খুলে দেওয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধান ফটকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফিতা কাটার পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর কেন্দ্রীয় উদ্যানটি ঘুরে দেখেন রাসিক মেয়র।

এরপর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্বের ন্যায় ২৫ টাকা প্রবেশমূল্য দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে, আরো অনেক কাজ করা হবে। এখানে ওয়াচ টাওয়ার, অ্যাকুয়ারিয়াম, এমপি থিয়েটার নির্মাণ করা হবে। শিশুদের বিনোদনের জন্য থাকবে বিভিন্ন ধরনের রাইডস। পর্যায়ক্রমে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

মেয়র আরো বলেন, এতো অল্প জায়গায় আসলে চিড়িয়াখানা হতে পারে না। সুতরাং এখানে কোন পশুপাখি আনা হবে না। ভবিষ্যতে রাজশাহীতে একটি সাফারী পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি,৮ নং ওয়ার্ড এর নবনির্বাচিত কাউন্সিলর জানে আলম জনি, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবিএম হাবিবুল্লাহ ডলার, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন। উন্নয়ন ও সংস্কার কাজের মধ্যে রয়েছে, অভ্যন্তরীণ ওয়াকওয়ে ও রাস্তা নির্মাণ, ফেরিজহুইল সংস্কার, পুকুর সংস্কার ও সৌন্দর্য্যবর্ধন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, হরি, ঘড়িয়াল ও পাখির খাচা সংস্কার, বাউন্ডারি ওয়াল পুনঃনির্মাণ, নতুন তিনটি গেট নির্মাণ, অরণ্য রির্সোট নির্মাণ, ফুডকোর্ট নির্মাণ।

Continue Reading

Previous: রাজশাহী কারাগাওে হাজতির মৃত্যু
Next: পুঠিয়ায় ভুয়া হোল্ডিং খুলে সরকারি খাস পুকুর ব্যক্তি মালিকানায় বন্দোবস্ত

Related Stories

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026
হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

October 3, 2026
বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা ১৬ বছর পেরিয়ে ১৭তম বর্ষে ‘দৈনিক রাজশাহীর আলো’

বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা ১৬ বছর পেরিয়ে ১৭তম বর্ষে ‘দৈনিক রাজশাহীর আলো’

October 3, 2026
বরেন্দ্রের জলবায়ু সংকটকে কপ-৩১ এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি

বরেন্দ্রের জলবায়ু সংকটকে কপ-৩১ এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি

October 3, 2026
গোদাগাড়ীতে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভায় প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান

গোদাগাড়ীতে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভায় প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান

October 3, 2026
চারঘাটে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

চারঘাটে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

October 3, 2026

আরও খবর

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026
হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

October 3, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

605245
Users Today : 1432
This Month : 11525
This Year : 576681
Total Users : 605245
Views Today : 9981
Total views : 2274611

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.