Skip to content
October 3, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

রোহিঙ্গা সঙ্কট নিরসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিউজডেস্ক September 21, 2023

আলো ডেস্কঃ চলমান রোহিঙ্গা সংকট নিরসন ও এ মানবিক বিপর্যয় মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। নিউইয়র্কে জাতিসংঘ ভবনে অনুষ্ঠিত ১৮তম এশিয়া কো-অপারেশন ডায়লগ (এসিডি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।

বৈঠকে ড. মোমেন বলেন, মিয়ানমারের প্রায় ১২ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের- যারা রোহিঙ্গা নামে পরিচিত, বাংলাদেশ মানবিক কারণে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গারা যাতে দ্রুত তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্য সমাধান খুঁজে বের করতে হবে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রোহিঙ্গারা যদি তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে না পারে, যদি তাদের নিজ দেশে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়া না হয়, তাহলে এ বিপুল জনগোষ্ঠী এশিয়াসহ অন্যান্য অঞ্চলেও নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিতে পরিণত হতে পারে। রোহিঙ্গা সঙ্কটের ইস্যু আলোচ্যসূচির শীর্ষে রাখতেও বৈঠকে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

এসিডির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক উন্নয়ন ও এশিয় দেশগুলোর ঐক্যকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে এসিডি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে উল্লেখ করেন মোমেন। তিনি এসিডির পৃষ্ঠপোষকতায় মানবসম্পদ উন্নয়নে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের প্রস্তাব করেন- যাতে এশিয়ার বিশাল মানবসম্পদকে এই অঞ্চলের উন্নয়ন চাহিদা মেটাতে কাজে লাগানো যায়।

বৈঠকে ড. মোমেন বিশ্বের ক্রমবর্ধমান ও জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক উন্নয়ন এবং এশিয় ঐক্যকে শক্তিশালী করার জন্য এসিডির মিশনের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতিবদ্ধ।

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে খাদ্য, পানি, জ্বালানি এবং স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কথা উল্লেখ করে এ বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহের কথাও জানান তিনি।

বৈঠকে এসিডি’র সেক্রেটারি জেনারেল, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীসহ এসিডি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: রাশিয়া, চীন, ইরান ও তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
Next: মহামারি প্রতিরোধে বৈশ্বিক সহযোগিতা কাঠামো তৈরি করার আহ্বান

Related Stories

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026
হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

October 3, 2026
বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা ১৬ বছর পেরিয়ে ১৭তম বর্ষে ‘দৈনিক রাজশাহীর আলো’

বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা ১৬ বছর পেরিয়ে ১৭তম বর্ষে ‘দৈনিক রাজশাহীর আলো’

October 3, 2026
বরেন্দ্রের জলবায়ু সংকটকে কপ-৩১ এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি

বরেন্দ্রের জলবায়ু সংকটকে কপ-৩১ এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি

October 3, 2026
গোদাগাড়ীতে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভায় প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান

গোদাগাড়ীতে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভায় প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান

October 3, 2026
চারঘাটে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

চারঘাটে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

October 3, 2026

আরও খবর

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026
হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

October 3, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

606235
Users Today : 2422
This Month : 12515
This Year : 577671
Total Users : 606235
Views Today : 15856
Total views : 2280486

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.