Skip to content
October 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

বলিউডে আর কাজ করবেন না নয়নতারা!

নিউজডেস্ক September 21, 2023

বিনোদন ডেস্কঃ ‘জওয়ান’ সিনেমার গগনচুম্বী সাফল্যের মাঝেই বিস্ফোরক সিনেমার নায়িকা নয়নতারা। বক্স অফিস কাঁপানো সিনেমাতে শাহরুখের সঙ্গে দীপিকাকে নিয়ে এত মাতামাতি দেখে ক্ষুব্ধ দক্ষিণী অভিনেত্রী।

তার সাফ কথা, এমন খারাপ অভিজ্ঞতার পর বলিউডে আর কোনওদিন কাজই করব না। বলিউডে এই প্রথম এই শেষ- ঘোষণা ক্ষুব্ধ নয়নতারার। ‘জওয়ান’ সিনেমা থেকে তার স্ক্রিন প্রেজেন্স বেশ খানিকটা ছেঁটে ফেলায় পরিচালক অ্যাটলির ওপরও বেজায় চটেছেন নায়িকা।

‘জওয়ান’-এ নর্মদা রাই নামে এক স্পেশাল এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। সিনেমার প্রথমার্ধেই তুখড় অ্যাকশন সিকোয়েন্স আর সংলাপের মাধ্যমে নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন নয়নতারা। তবে ‘জওয়ান’র দ্বিতীয়ার্ধ অনেকটাই ‘দীপিকাময়’।

কয়েকদিন আগে খোদ শাহরুখ খানও সাকসেস পার্টিতে ফলাও করে বলেছিলেন যে, দীপিকাকে ঠকিয়ে আমরা একটা গোটা সিনেমা বানিয়ে ফেলেছি।

হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র শুটিংয়ের সময়ে অভিনেত্রীর কাছে ‘জওয়ান’র ক্যামিও চরিত্রের প্রস্তাব যায়। বিনা পারিশ্রমিকেই রাজি হয়ে যান দীপিকা। উপরন্তু শাহরুখ-দীপিকার জুটি নিয়ে নেটপাড়াতেও কম চর্চা হচ্ছে না। সেই প্রেক্ষিতেই হয়তো মনোক্ষুণ্ণ হয়েছে নয়নতারার। ‘জওয়ান’র কোনও প্রচারেও অংশ নেননি দক্ষিণী অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘জওয়ান’-এ শাহরুখের চরিত্র বিক্রম রাঠোরের স্ত্রীয়ের ভূমিকায় দেখা গিয়েছে দীপিকাকে। স্বল্প স্ক্রিন প্রেজেন্সেই বাজিমাত করেছে শাহরুখ-দীপিকা জুটি। সেই প্রেক্ষিতেই ঘনিষ্ঠমহলে দুঃখপ্রকাশ করে নয়নতারা বলেছেন, দীপিকার চরিত্রটা তো মোটেই ক্যামিও নয়! কেমন যেন শাহরুখ-দীপিকার সিনেমা হিসেবেই দেখানো হয়েছে ‘জওয়ান’কে।

শুধু তাই নয়! নয়নতারার ঘনিষ্ঠমহলের মত, সিনেমাতে দীপিকাকে গুরুত্ব দিয়ে দেখিয়ে নয়নতারার বেশ কিছু দৃশ্য় ছেঁটে ফেলায় ও খুবই বিরক্ত। আর সেইজন্যই আর কখনও বলিউড সিনেমায় কাজ করতে চান না নয়নতারা।

প্রসঙ্গত, নিজের কোনও সিনেমার প্রচারেই অংশ নেন না নয়নতারা। কারণ, অতীতে একবার অভিনেত্রীর মন্তব্যকে বিকৃত করে অযথা সমালোচনা হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতার জেরেই তিনি ‘জওয়ান’র ক্ষেত্রেও কোনও প্রচার করেননি তিনি।

Continue Reading

Previous: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের করোনা শনাক্ত
Next: জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে : এনামুল হক শামীম

Related Stories

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর

October 4, 2026
কাশিমপুরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কাশিমপুরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

May 3, 2026
রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

October 6, 2026
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

October 6, 2026
আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

October 6, 2026
বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

October 6, 2026
‘সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

‘সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

October 6, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

October 6, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

October 6, 2026
মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

October 6, 2026

আরও খবর

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

October 6, 2026
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

October 6, 2026
আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
  • সারাদেশ

আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

October 6, 2026
বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

October 6, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

617033
Users Today : 1229
This Month : 23313
This Year : 588469
Total Users : 617033
Views Today : 6907
Total views : 2345059

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.