Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

জনগণের অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে হবে

নিউজডেস্ক September 28, 2021

তথ্যবিবরণী
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে গতকাল সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাকিতা বিভাগের প্রফেসর প্রদীপ কুমার পান্ডে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথি বলেন, তথ্যের অধিকার সম্পর্কে জনগণের কি পরিমাণ জানা দরকার তা জনগণ জানে না। তথ্য অধিকার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সে কারণে আমি চেয়েছিলাম তথ্যের অধিকার বিষয়ক সভা বদ্ধ ঘরে না করে উন্মুক্ত স্থানে হোক, যাতে তথ্যের অধিকার সম্পর্কে অনেকেই অবহিত হতে পারেন। কিন্তু আমাদের জায়গার স্বল্পতার কারণেই এখানে করতে হচ্ছে।
তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠার অনেক প্রক্রিয়া আছে। যেমন আমাদের কাছে কোনো তথ্য চাওয়া হলে তা কোন প্রক্রিয়ায় আছে সেটা জানাতে হবে। এতে প্রশাসনে স্বচ্ছতা তৈরি হয়। আমাদের উচিত তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করা। তবে আমাদের কাছে যে বরাদ্দ আসে আমরা তা জানিয়ে দেই। আসলে জনগণের চেয়ে শক্তিশালী আর কেউ নেই।
বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন। ফলে দেশ থেকে দুর্নীতি অনেক কমেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জবাবদিহিতার ব্যবস্থা তৈরি হয়েছে। তবে আত্মজিজ্ঞাসা করতে পারলে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা আরও সহজ হবে বলে তিনি মত দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছেন বলে সভায় বক্তাগণ মত প্রকাশ করেন। তাঁরা বলেন, তথ্য যেখানে নেই সেখানেই দুর্নীতি আছে। তথ্য অধিকার ব্যাপক আকারে প্রতিষ্ঠিত হলে দুর্নীতি কমবে, একইসাথে টেকসই উন্নয়ন বাস্তবায়ন হবে। এ সময় তারা অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিকী, অতিরিক্ত ডিআইজি মুজাহিদুল ইসলাম, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল-এর উপ-পরিচালক ড. সারমীন ফেরদৌস চৌধুরী, সোনার দেশ পত্রিকার সম্পাদক হাছান মিল্লাত ও অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’র পরিচালক সাবরীন সুবর্ণা বক্তৃতা করেন।

Continue Reading

Previous: রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৫ ও মাদকদ্রব্য উদ্ধার
Next: রাজশাহীতে স্ত্রীর তথ্য-প্রযুক্তি আইনে মামলায় স্বামীর ১০ বছর জেল

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.