Skip to content
October 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

কমছে প্রবাসী আয়, প্রয়োজনীয় পদক্ষেপ নিন

নিউজডেস্ক September 23, 2023

সম্পাদকীয়ঃ বিদেশে জনশক্তি রপ্তানি বাড়লেও প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ কমছে। এর প্রভাবে ব্যাংকগুলোয় কমে গেছে ডলারের সরবরাহ; বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হচ্ছে না ডলার। এতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে বেড়ে যাচ্ছে ডলারের দাম। ব্যাংক ও খোলাবাজার থেকে উধাও হয়ে গেছে নগদ ডলার।

পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, আমদানির জন্য চাহিদার অর্ধেক ডলারও মিলছে না। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রপ্তানি বাড়ানোর কাজটি বেশ কঠিন। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে না পারলে অর্থনীতিতে বিদ্যমান সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে।

দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা বলছেন, আমদানি কমিয়ে সংকটের সমাধান করা যাবে না। এতে সমস্যা আরও বাড়বে। কাজেই সংকট সমাধানে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর বিকল্প নেই। এজন্য হুন্ডি বন্ধ করতে হবে। জানা যায়, গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে বিদেশ গেছেন ৬ লাখ ১৫ হাজার কর্মী।

চলতি বছরের একই সময়ে গেছেন ৬ লাখ ১৮ হাজার কর্মী। বর্তমানে বিদেশে কর্মরত প্রবাসীর সংখ্যা গত জুন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪৯ লাখে। বিদেশে যাওয়া নতুন কর্মী এবং মোট প্রবাসীর সংখ্যা বাড়লেও রেমিট্যান্স প্রবাহ কমে যাচ্ছে। রেমিট্যান্স কমায় রিজার্ভ বাড়ছে না।

এদিকে ডলারের দাম বৃদ্ধিতে বাড়ছে মূল্যস্ফীতির হার, যা পুরো অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। অবৈধ হুন্ডি ব্যসায়ীদের কারণেই রেমিট্যান্সের বড় একটি অংশ হুন্ডির কবলে পড়েছে। যেসব দেশে হুন্ডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেসব দেশের ক্ষেত্রে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়েছে।

দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে ১০টি দেশ থেকে। এর মধ্যে প্রধান ছয়টি দেশ থেকে রেমিট্যান্স কমছে।

জানা যায়, সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স প্রবাহ হুন্ডির কারণে কমে গেলে তা বন্ধ করতে সরকারের একটি প্রতিনিধিদল দেশটিতে গিয়ে এর কারণ অনুসন্ধান করে এবং এর ভিত্তিতে ওই দেশের সঙ্গে আলোচনা করে হুন্ডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ফলে আমিরাত থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করে।

বর্তমানে ইউরোপ থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও বহু দেশ থেকেই কমছে। এর প্রকৃত কারণ অনুসন্ধান করে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে আশা করা যায় রেমিট্যান্স প্রবাহ বাড়বে। হুন্ডি পদ্ধতিতে কোনো কাগজপত্র স্বাক্ষরের প্রয়োজন হয় না।

হুন্ডি ব্যসায়ীরা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। বেশির ভাগ ক্ষেত্রে পরিবারের বাইরের কেউ রেমিট্যান্সবিষয়ক তথ্য জানে না। রেমিট্যান্স গ্রহণকারী পরিবার এটিকে নিরাপত্তার জন্য ইতিবাচক মনে করে। হুন্ডি পদ্ধতির সাধারণ সুবিধাগুলোর সঙ্গে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুবিধাগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে।

এ অবস্থায় ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর পদ্ধতি সাধারণ মানুষের জন্য সহজ ও উপযোগী করার ব্যবস্থা নিতে হবে। প্রবাসীরা যাতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হন, সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। অর্থ পাঁচারসহ দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে রেমিট্যান্স প্রবাহ কাক্সিক্ষত মাত্রায় বাড়বে কিনা সন্দেহ।

Continue Reading

Previous: প্রধানমন্ত্রী কৃষি মার্কেটে দুই হাত ভরে দেবেন: ত্রাণ প্রতিমন্ত্রী
Next: রুয়েট-চুয়েট-কুয়েটের স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ২৮ সেপ্টেম্বর

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে শেখের চক পাঁচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে শেখের চক পাঁচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

October 12, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজাম-পে অনুদান দিলেন রাসিক প্রশাসক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজাম-পে অনুদান দিলেন রাসিক প্রশাসক

October 12, 2026
নওহাটায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নওহাটায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

October 12, 2026
রাজশাহীতে বিআরটিসির টিকিট কাউন্টার নিয়ে বিরোধ, অর্থ আত্মসাতের অভিযোগ

রাজশাহীতে বিআরটিসির টিকিট কাউন্টার নিয়ে বিরোধ, অর্থ আত্মসাতের অভিযোগ

October 12, 2026
রাজশাহী সীমান্তে ২ হাজার ৭৫০ পিস ভারতীয় মাদক জব্দ

রাজশাহী সীমান্তে ২ হাজার ৭৫০ পিস ভারতীয় মাদক জব্দ

October 12, 2026
হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে শেখের চক পাঁচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে শেখের চক পাঁচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

October 12, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজাম-পে অনুদান দিলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজাম-পে অনুদান দিলেন রাসিক প্রশাসক

October 12, 2026
নওহাটায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

October 12, 2026
রাজশাহীতে বিআরটিসির টিকিট কাউন্টার নিয়ে বিরোধ, অর্থ আত্মসাতের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিআরটিসির টিকিট কাউন্টার নিয়ে বিরোধ, অর্থ আত্মসাতের অভিযোগ

October 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

650982
Users Today : 2102
This Month : 57262
This Year : 622418
Total Users : 650982
Views Today : 11380
Total views : 2568083

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.