Skip to content
June 5, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

১০ মাসে ধর্ষণের শিকার ১০২২ নারী ও শিশু

নিউজডেস্ক December 5, 2023

আলো ডেস্ক

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশে ১ হাজার ২২ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ৩৬২ জন নারী এবং ৬৬০ জন কন্যাশিশু।

একই সময়ে ধর্ষণের পাশাপাশি ধর্ষণচেষ্টা করা হয়েছিল আরও ৫৩ জন নারী এবং ১৩৬ জন কন্যাশিশুকে। ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছে ১৩ জন নারী এবং ৩৪ জন কন্যাশিশু। যৌন হয়রানির শিকার হয়েছে ৩৫২ জন। এর মধ্যে ৯৬ জন নারী এবং ২৫৬ জন কন্যাশিশু।

দেশের ৭০টি জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ২৮টি ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য জানায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

মঙ্গলবার (৫ ডিসেম্বর)‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২৩’ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশ এতে সহযোগিতায় আয়োজিত এ সংবাদ সম্মেলনেই নারী ও কন্যাশিশু নির্যাতনের এসব তথ্য তুলে ধরে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

সংবাদ সম্মেলনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর এই ১০ মাসে ৬৯৫ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে নারী ৫০২ জন এবং ১৯৩ জন কন্যাশিশু। নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে ৫৯০ জন। এদের মধ্যে ৩৪৭ জন নারী এবং ২৪৩ জন কন্যাশিশু। এছাড়া গৃহের অভ্যন্তরে সহিংসতার শিকার হয়েছে ১৭৯ জন নারী এবং ২০ জন কন্যাশিশু। পাচার এবং অপহরণের শিকার হয়েছে ৩২ জন নারী এবং ১৩৬ জন কন্যাশিশু।

একটি জাতীয় দৈনিকের তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, সারা দেশের থানায় বিগত পাঁচ বছরে (২০১৮-২২) ২৭ হাজার ৪৭৯টি ধর্ষণের মামলা হয়েছে। নারী নির্যাতনের মামলা হয়েছে ৫৯ হাজার ৯৬০টি।

অন্যদিকে ডিএমপির তথ্য মতে, গত পাঁচ বছরে ঢাকায় ৩ হাজার ৪২টি ধর্ষণ মামলা করা হয়েছে। এর মধ্যে নারী ২ হাজার ৪৭০ জন এবং শিশু ৫৭২ জন। তাদের তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে শুধু ঢাকা মহানগরীতে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা মাত্র ২৪ জন।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক আরও বলেন, আমাদের নারী ও কন্যাশিশুদের এখনও বঞ্চনা-বৈষম্য এবং নিপীড়নের থেকে মুক্তি ঘটেনি। বরং তাদের প্রতি সহিংসতা যেন ক্রমাগত বাড়ছে। পরিবারে, সামাজিক পরিসরে, শিক্ষাপ্রতিষ্ঠানে ও যানবাহনে কোথাও এদেশের নারী ও কন্যাশিশুরা নিরাপদ নয়। নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতার একটি বড় অংশ হচ্ছে যৌন হয়রানি।

তিনি আরও বলেন, আমরা মনে করি, সহিংসতা, যৌন হয়রানির ঘটনার এই ভয়াবহ বাস্তবতার পেছনে যথাযথ বিচার না হওয়ার বিষয়টি বড় ভূমিকা রাখে। আমরা আরও মনে করি, যৌন হয়রানির ঘটনার বিচারের জন্য সুনির্দিষ্ট আইন না থাকা ন্যায়বিচার পাওয়ার পথে একটি বড় প্রতিবন্ধক।

এ সমস্যার কার্যকর সমাধানের জন্য প্রয়োজন একটি যথাযথ আইন। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা দেশের সব রাজনৈতিক দলের কাছে ‘যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানাই এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শিশুদের জন্য একটি আলাদা অধিদপ্তর গঠনের দাবি জানাই।

পাশাপাশি সংসদ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকে তাদের নির্বাচনী ইশতেহারে নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধের বিষয়টি রাখার আহ্বান জানান তিনি।

চাইল্ড রাইটস স্পেশালাইজড অ্যান্ড অ্যাক্টিভিস্ট টনি মাইকেল গোমেজের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহ-সভাপতি ও নারীমৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহ-সম্পাদক ও অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, এডুকো বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রাম ফারজানা খান, গুডনেইবারস বাংলাদেশের হেড অব এডুকেশন অ্যান্ড হেলথ রাজিয়া সুলতানা প্রমুখ।

Continue Reading

Previous: ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৯
Next: তীব্র গতিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিগজাউম, নিহত ৮

Related Stories

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে বাড়তি দাম দিতে হবে না
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে বাড়তি দাম দিতে হবে না

June 5, 2026
ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ

June 4, 2026
অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক

June 4, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে বাড়তি দাম দিতে হবে না

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে বাড়তি দাম দিতে হবে না

June 5, 2026
ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ

ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ

June 4, 2026
অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক

অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক

June 4, 2026
রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

June 4, 2026
টিএফআই সেলে গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য ১৪ জুন

টিএফআই সেলে গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য ১৪ জুন

June 4, 2026
৪২৩ কোটি টাকা ব্যয়ে নীলফামারী ও হবিগঞ্জে হবে ৫৩টি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র

৪২৩ কোটি টাকা ব্যয়ে নীলফামারী ও হবিগঞ্জে হবে ৫৩টি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র

June 4, 2026
ক্রমাগত হত্যাকাণ্ডের কারণে দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।

ক্রমাগত হত্যাকাণ্ডের কারণে দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।

June 3, 2026
পদ্মা বাঁচাতে রান ফর পদ্মা নদী সংরক্ষণ জীববৈচিত্র রক্ষায়, ৪০ সংগঠনের পাশে থাকার অঙ্গীকার

পদ্মা বাঁচাতে রান ফর পদ্মা নদী সংরক্ষণ জীববৈচিত্র রক্ষায়, ৪০ সংগঠনের পাশে থাকার অঙ্গীকার

June 3, 2026

আরও খবর

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে বাড়তি দাম দিতে হবে না
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে বাড়তি দাম দিতে হবে না

June 5, 2026
ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ

June 4, 2026
অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক

June 4, 2026
রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

June 4, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.