Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীর নয়, ফজলি আমকে চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য স্বীকৃতির দাবি

নিউজডেস্ক November 5, 2021

আলো ডেস্ক এক্সক্লুসিভ: ফজলি আমকে রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দ্বারপ্রান্তে। শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্ক বিভাগ তাদের ১০ নম্বর জার্নালে “রাজশাহীর ফজলি আম” হিসেবে স্বীকৃতির দেওয়ার জন্য কাজ করছে। কিন্তু প্রাকৃতিকভাবে রাজশাহীর চেয়ে ইতিহাস-ঐতিহ্য, উৎস, দৃষ্টিকোণ, উৎপাদনের পরিমাণ ও নানান দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম এগিয়ে রয়েছে বহুকাল থেকে।

সবদিক দিয়েই রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমই জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য অগ্রগণ্য। তাই রাজশাহী বাদ দিয়ে ফজলি আমকে চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবি জানান বক্তারা। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুনিম উদ দৌলা চৌধুরী, বিশিষ্ট গবেষক ও কলাম লেখক জাহাঙ্গীর সেলিম, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য-সচিব আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন- বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও। মানববন্ধনে ইতিহাসবিদ ও গবেষকরা এ ঘটনাকে সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে বলেন, দেশ বিভাগের পর থেকেই রাজশাহী এই আগ্রাসন চালিয়ে আসছে।

এর আগে এই আগ্রাসনের অংশ হিসেবে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের রেশমকে নিজেদের পণ্য হিসেবে জিআই স্বীকৃতি নিয়েছে। এখন আবার ফজলি আমকে নিয়ে নিতে চাইছে। এটা আর হতে দেওয়া যাবে না। ফজলি আম চাঁপাইনবাবগঞ্জের সম্পদ। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম চাষের ইতিহাস দুই থেকে তিন হাজার বছরের। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, প্রাচীন কাল থেকেই ভারতবর্ষের মালদা তথা দক্ষিণ মালদা ছিল আম চাষের জন্য প্রসিদ্ধ।

আর দক্ষিণ মালদার পুরোটা জুড়েই ছিল বতর্মান চাঁপাইনবাবগঞ্জ জেলা। জেলার প্রধান অর্থকরী ফসল আমকে ঘিরেই আর্বতিত হয় এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আড়াই শ’ জাতের আম চাষ হয়। এর মধ্যে ২৩-২৪ শতাংশই সুস্বাদু ও জনপ্রিয় নাবী জাত ফজলি আম। দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম।

এসব কারণে মানববন্ধনে উপস্থিত আম চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীরা আমটির উৎস, ঐতিহাসিক দৃষ্টিকোণ, প্রেক্ষাপট, উৎপাদনের পরিমাণ এবং বিপণনের হিসাব-নিকাশের পূর্ণ তথ্য বিশ্লেষণে নিয়ে ফজলি আমের পণ্যস্বত্ব চাঁপাইনবাবগঞ্জের অনুকূলে নিববন্ধনের দাবি জানান। মানববন্ধন শেষে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।

Continue Reading

Previous: খালেদার নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি ৭ ডিসেম্বর
Next: তেলের দাম বৃদ্ধি জনজীবনে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করবে: ক্যাব

Related Stories

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

679942
Users Today : 4626
This Month : 86222
This Year : 651378
Total Users : 679942
Views Today : 24857
Total views : 2725796

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.