রাজশাহীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করলো রাজশাহী জেলা অফিস। আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রানিবাজার, অলোকার মোড়ে দৈনিক ঘোষণা পত্রিকার রাজশাহী অফিসে জেলা প্রতিনিধি মো: নাঈম হোসেন এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক “রাজশাহীর আলো” পত্রিকার প্রকাশক ও সম্পাদক সিনিয়র সাংবাদিক মো: আজিবার রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও দৈনিক উপচার পত্রিকার যুগ্ম সম্পাদক মো: নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক সুরুজ আলী, সহ দ্প্তের সম্পাদক গোলাম রসুল রনক, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক গণকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: রেজাউল করিম, এশিয়ান টিভির রাজশাহী ব্যুরো প্রধান বারিউল আলম শান্ত, আনন্দ টিভির রাজশাহী জেলা প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো, জাতীয় দৈনিক বর্তমান পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান পাভেল ইসলাম মিমুল, স্টার নিউজ এজেন্সির রাজশাহী মহানগর প্রতিনিধি তুহিন অলিভার, বখতিয়ার সাহারিয়ার লিয়ন, জয়নুল আবেদিন প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক “রাজশাহীর আলো” পত্রিকার প্রকাশক ও সম্পাদক সিনিয়র সাংবাদিক মো: আজিবার রহমান বলেন দৈনিক ঘোষণা পত্রিকা অনেক পুরনো একটি পত্রিকা। এই পত্রিকা রাজশাহীতে নিয়মিত আসলে সকলের কাছে সুপরিচিত একটি পত্রিকা হয়ে উঠবেন এই পত্রিকা।
